স্টাফ রিপোর্টার: প্রবীণ ও অসুস্থ যাত্রীদের সুবিধার জন্য এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনে বসতে চলেছে লিফট ও চলমান সিঁড়ি৷ যার মধ্যে উল্লেখযোগ্য দমদম, দুর্গাপুর বর্ধমান ও আসানসোল৷ হাওড়া, শিয়ালদহের চলমান সিঁড়ি ও লিফটে আনা হবে আধুনিক পরিকাঠামো৷ চলতি আর্থিক বছরের মধ্যে এই স্বাচ্ছন্দ্যের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ঘনশ্যাম সিং৷ আসানসোল, ধানবাদ পর্যন্ত যাত্রী পরিষেবা খতিয়ে দেখতে গিয়ে বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ যাত্রীদের অসুবিধার বিষয়টি উপলব্ধি করেন জেনারেল ম্যানেজার৷ এ ব্যাপারে আবেদনও পান তাঁদের থেকে৷ এরপর তড়িঘড়ি নির্দেশ দেন এই সমস্যা সমাধানে৷ এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার যে ফুট ওভারব্রিজ তাতে চড়াই দায় বয়স্ক ও অসুস্থ যাত্রীদের৷ এবার সেখানেই থাকবে চলমান সিঁড়ি৷ পাশাপাশি প্রতীক্ষালয় থেকে স্টেশন বিল্ডিং-এ ওঠার সুবিধা করে দিয়ে চালু হবে লিফট৷
জেনারেল ম্যানেজার ঘনশ্যাম সিং জানিয়েছেন, দূষণ এড়াতে এই সব স্টেশনের উপর বসানো হচ্ছে সোলার প্লাণ্ট৷ এই উদ্দেশ্যেই পূর্ব রেল ইতিমধ্যে ৬০০টি কোচে বায়োটয়লেট লাগিয়েছে৷ আগামী আরও কয়েক মাসের মধ্যে আরও ৫০০টি কোচে এই বায়োটয়লেট লাগাবে পূর্ব রেল৷ প্রতি বছরের মতো লিলুয়া ওয়ার্কশপে যে কোচগুলি পরীক্ষার জন্য যাচ্ছে, তাতেই লাগানো হচ্ছে বায়োটয়লেট৷ যাত্রী পরিষেবার মান আরও ভাল করতেই নেওয়া হচ্ছে এই পদক্ষেপ৷
সর্বশেষ খবর
-
সুপার সিক্সের প্রথম ম্যাচেই কোল ইন্ডিয়াকে গোলের মালা, ডার্বির জ্বালা জুড়াল মোহনবাগান
-
বৃহন্নলা সেজে ঘাপটি মেরে জলপাইগুড়িতে বাংলাদেশি! বাংলায় আইএসআইয়ের নয়া ছক?
-
১০৮ মিটারের ভারত মণ্ডল থেকে প্রদীপ প্রজ্জ্বলন, প্রধানমন্ত্রীর জন্মদিনে ‘মেগা সেলিব্রেশন’ বঙ্গে
-
তৃণমূল আমলে ‘বঞ্চিত’, বদলের বাংলার ভাতা পেল বৃদ্ধ, পৌরসভার গেটে ‘শতকোটি প্রণাম’ ব্যানার ছেলের
-
সকালে খালি পেটে এক কোয়া রসুন! শরীরে কী কী বদল আনতে পারে জানেন?