সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকাল ট্রেনের মহিলা কামরার কী অবস্থা, তা নিত্যযাত্রীরা জানেন। ১২ বগির ট্রেন হলে তাও সামনে-পিছনে একটি করে কামরা পাওয়া যায়। কিন্তু নয় বগির ট্রেন হলে তাও জোটে না। একটা কামরার কিছু অংশ সামনে, কিছু অংশ পিছনের দিকে দেওয়া থাকে। অগত্যা তার মধ্যেই চিঁড়ে-চ্যাপ্টা হয়ে যেতে হয়। ইদানীং যা ভিড় বেড়ে গিয়েছে ১২ বগির ট্রেনের মহিলা কামরাতেও এঁটে ওঠা মুশকিল। এই মুশকিলই এবার আসান হতে চলেছে। শোনা গিয়েছে, লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা বাড়ানো হবে। শিয়ালদহ মেন, বনগাঁ ও দক্ষিণ – তিন শাখার ট্রেনের ক্ষেত্রেই এই ব্যবস্থা করা হবে।
[বিকল লালগোলার ইঞ্জিন, বন্ধ শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল]
সময়ের সঙ্গে সঙ্গে লোকাল ট্রেনের হাল অনেকটাই পালটেছে। আগে যখন সমস্ত ট্রেন নয় বগির ছিল, কেবলমাত্র একটি কামরা মহিলাদের জন্য বরাদ্দ করা হত। হয় তা সামনের দিকে পড়ত, নয়তো পিছনের দিকে। এতে মহিলাদের ভীষণই অসুবিধা হত। পরে একটিই কামরা দুই দিকে ভাগাভাগি করে দেওয়া হয়। কিন্তু এখন মহিলা যাত্রীর সংখ্যা আগের তুলনায় অনেক বেশি। আর তা ক্রমাগত বেড়েই চলেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে লোকাল ট্রেনও ১২ বগির করা হয়েছে। আছে গুটিকয়েক লেডি’জ স্পেশ্যালও। কিন্তু তাতে লাভ বিশেষ হয়নি। স্টেশন সম্প্রসারণের কাজ হলেও সমস্ত ট্রেনের বগি এখনও বাড়ানো সম্ভব হয়নি। এদিকে ১২ বগির ট্রেনেও মহিলাদের প্রায়ই গেটে ঝুলতে দেখা যায়।
[প্রাথমিকের টেট-এ বসতে পারবেন প্রশিক্ষণরতরাও, নির্দেশ হাই কোর্টের]
এই সমস্যার সমাধানেই এবার উদ্যোগী হয়েছে পূর্ব রেল। জানা গিয়েছে, নয় বগির ট্রেনগুলিতে সামনে ও পিছনে দুই জায়গাতেই সম্পূর্ণ একটি করে বগি মহিলাদের জন্য বরাদ্দ থাকবে। আর ট্রেন ১২ বগির হলে তিনটি কামরা দুই দিকে ভাগাভাগি করে থাকবে। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহ থেকেই এই নতুন ব্যবস্থা চালু হতে পারে। যাতে মহিলারা সত্যিই উপকৃত হবেন বলে মনে করছেন অনেকে। আবার অনেকের ধারণা, এর ফলে পুরুষ যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়ানোর আশঙ্কা রয়েছে। তবে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র জানিয়েছেন, সব পক্ষের মতামত নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
[নগ্ন ছবিতে চেনা মুখ, আতঙ্কে জগাছার মহিলারা]
সর্বশেষ খবর
-
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’
-
ব্রিজে ওঠার মুখে গাড়ির উপর ভেঙে পড়ল লোহার বার, বন্ধ বাগুইআটি ফ্লাইওভার
-
মিলবে ৫০ শতাংশ এরিয়ার! রাজ্য সরকারের সিদ্ধান্তে পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর