কয়লা পাচার কাণ্ডে ইডির জালে বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। দীর্ঘদিন ধরে ইডির তলব এড়ানোর পর বৃহস্পতিবার অবশেষে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন তিনি। ইডি সূত্রের খবর, কয়লা মাফিয়াদের হাতে টাকা পৌঁছে দিতেন এই মনোরঞ্জন। সেই সম্পর্কিত তথ্য পেতে তাঁকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। ইডির দাবি, প্রশ্নে একের পর এক অসঙ্গতি ধরা পড়েছে এবং জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নও এড়িয়ে গিয়েছেন তিনি। এরপর দপ্তরেই মনোরঞ্জন মণ্ডলকে গ্রেপ্তার করে ইডি।
ইডির তরফে দাবি করা হয়েছিল, বারাবনি থানার ওসির দায়িত্বে থাকাকালীন একাধিক হাতের মাধ্যমে ঘুষের টাকা পৌঁছে যেত মনোরঞ্জনের কাছে।
এর আগেও কয়লা পাচার মামলায় একাধিকবার তলব করা হয়েছিল প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে। কিন্তু একবারও ইডি দপ্তরে হাজিরা দেননি তিনি। রাজ্যে সরকারি পালাবদল পরেও কয়লা পাচার মামলার তলব করা হয়েছিল প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে। কলকাতায় দায়ের হওয়া কয়লা পাচার মামলার তদন্তে আদালতে রিপোর্টও জমা দেওয়া হয়েছিল ইডির তরফে। সেখানে তদন্তকারীরা দাবি করেছিলেন, পুলিশ-মাফিয়া যোগসাজশেই রাজ্যজুড়ে রমরমিয়ে চলত কয়লা পাচারের সিন্ডিকেট। কয়লা পাচারে প্রোটাকশন দিতেই কাঁড়ি কাঁড়ি টাকা ঘুষ নিজের পকেটে ঢোকাতেন বারাবনি থানার প্রাক্তন ওসি। আদালতে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও ট্রাকজ্যাকশন আইডি সহ একাধিক তথ্য উল্লেখ করে ইডি জানিয়েছিল, বিপুল পরিমাণ অর্থ ঢুকেছে মনরোঞ্জন মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। রিপোর্টে ইডির তরফে দাবি করা হয়েছিল, বারাবনি থানার ওসির দায়িত্বে থাকাকালীন একাধিক হাতের মাধ্যমে ঘুষের টাকা পৌঁছে যেত মনোরঞ্জনের কাছে। এমন ভুরি ভুরি অভিযোগের ভিত্তিতে বারবার ইডির স্ক্যানারে উঠে আসেন মনোরঞ্জন মণ্ডল।
বারবার হাজিরা এড়িয়ে যেতেই চলতি বছর মার্চে মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতে হানা দিয়েছিলেন ইডি। বাড়িতে কারও দেখা না পেয়ে দরজায় নোটিসও সাঁটিয়ে ফিরতে হয়েছিল তদন্তকারীদের। প্রসঙ্গত, দুর্নীতিকে কেন্দ্র করেই ২০২৪ সালে মনোরঞ্জল মণ্ডলকে ওসি পদ থেকে সাসপেন্ড করা হয়েছিল।
সর্বশেষ খবর
-
ঝড়ের তাণ্ডবে বেসামাল ডিঙি, ভাগীরথীতে তলিয়ে মৃত্যু মহিলার
-
‘পনেরো জন তালিবান, আমি একা মেয়ে!’ আফগানিস্তানের সোলো ট্রিপে আশ্চর্য অভিজ্ঞতা ইনফ্লুয়েন্সারের
-
এআই দিয়ে মায়ের ছবি বিকৃত করে ব্ল্যাকমেল! অন্ডালে রহস্যমৃত্যু কিশোরের
-
যুদ্ধ থামাতে ট্রাম্পের দ্বারস্থ জেলেনস্কি, তার মধ্যেই মস্কোর তৈল শোধনাগার উড়িয়ে দিল ইউক্রেন
-
শকুন্তলাকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, সুদিন ফেরার আশায় পরিবার