ব্রতীন দাস, শিলিগুড়ি: প্রকৃতির ডাক বড় ডাক৷ উপেক্ষা করবে সাধ্য কার! সে রাস্তাঘাটা হোক আর অফিস-কাঁচারি, রেহাই নেই৷ এমনকী চুরি করতে এসেই সে ডাকের হাত থেকে নিস্তার মেলে না৷ পদে পদে ধরা পড়ে যাওয়ার ভয় তো আছেই৷ কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে না হলেও প্রকৃতির ডাকটি ঠিক শোনা যায়৷ তাই চুরি করতে এসে চোর ঢুকে পড়ল বাথরুমে৷ আয়েশে বিড়িতে সুখটান দিয়ে কাজ সেরে, চুরি করে তারপর চম্পট৷ এ ঘটনারই সাক্ষী থাকল শিলিগুড়ির মিলনপল্লি এলাকা৷
[ মেয়েদের ‘বয়ফ্রেণ্ড’ থাকা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী, মত অধ্যক্ষার ]
এলাকার বাসিন্দা বিষ্ণুপদ সরকার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী৷ গত ১৩ মার্চ চিকিৎসার কারণে সপরিবারে কলকাতা এসেছিলেন তিনি৷ আজ, শুক্রবার বাড়ি ফিরে তো চক্ষু চড়কগাছ৷ দেখেন ঢোকার দরজা ভাঙা৷ তড়িঘড়ি দোতালায় উঠে দেখেন, চুরি হয়ে গিয়েছে৷ শোওয়ার ঘরে বক্স খাটের ডালা ভাঙা পড়ে আছে৷ কাগজপত্র ছড়ানো চতুর্দিকে৷ খাটের বক্সে আলাদা করে কুড়ি হাজার টাকা রেখেছিলেন, তাও উধাও৷ আর কী কী খোয়া গিয়েছে খুঁজতে গিয়েই আরও অবাক হলেন৷ দেখেন বাথরুমের দরজাটিও খোলা৷ একবালতি জল ভরে রেখে গিয়েছিলেন, সেটিও অর্ধেক খালি হয়ে গিয়েছে৷ মগটাও যে জায়গায় ছিল সেখানে নেই৷ আর বাথরুমে ছড়িয়ে আছে পোড়া বিড়ির টুকরো৷ এরপরই দুয়ে দুয়ে চার করতে অসুবিধা হয়নি৷ চুরি করতে এসে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে চোর যে বাথরুমে ঢুকেছিল তা বুঝতে দেরি হয়নি৷ বোঝা গেল, রীতিমতো আয়েশ করে কাজ সেরে তারপর ধীরেসুস্থে টাকাপয়সা হাতিয়ে তবেই চম্পট দিয়েছে চোর বাবাজি৷
[ গোড়ালি জলও কাঁধে চেপে পেরোলেন এই আধিকারিক, ভাইরাল ভিডিও ]
পুরো ঘটনার কথা জানানো হয়েছে পুলিশকে৷ ইতিমধ্যে শুরু হয়েছে তদন্তও৷ চোরের ফেলে যাওয়া একটি চাদর উদ্ধার হয়েছে বিষ্ণুপদবাবুর বাড়ি থেকে৷ তালা ভাঙার একটি যন্ত্রও পেয়েছে পুলিশ৷ তার ভিত্তিতেই এগোচ্ছে তদন্ত৷ তবে চুরি করতে এসে চোরের বাথরুমে ঢোকার কথা যিনি শুনছেন তিনিই বিস্ময় গোপন করতে পারছেন না৷ অনেকের কাছেই গল্পের মতো শোনাচ্ছে৷ কিন্তু কে না জানে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন! বিষ্ণুপদবাবুর বাথরুমে পড়ে থাকা পোড়া বিড়ির টুকরোগুলো যেন মুচকি হেসে সে কথাই মনে করিয়ে দিচ্ছে৷
[ ‘সীতা শুধুমাত্র আদর্শ নারী নন, ছিলেন এক যোদ্ধাও!’ ]
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?