Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
Egra blast: Startling facts emerge about the explosive syndicate

বাবার প্রভাবে বেআইনি কাজের ‘মাস্টারমাইন্ড’ হয়ে ওঠে এগরার ভানুপুত্র, চাঞ্চল্যকর দাবি CID’র

১০ দিনের সিআইডি হেফাজতে ভানুপুত্র পৃথ্বীজিৎ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৩, ২০:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৩, ২০:০৭

options
link
বাবার প্রভাবে বেআইনি কাজের ‘মাস্টারমাইন্ড’ হয়ে ওঠে এগরার ভানুপুত্র, চাঞ্চল্যকর দাবি CID’র zoom

রঞ্জন মহাপাত্র, কাঁথি: খাতায় কলমে মালিক বাবা। তবে দিনে দিনে বাবার ছত্রছায়ায় দাপট বাড়ছিল ভানুপুত্র পৃথ্বীজিৎ ও ভাইপো ইন্দ্রজিতের। ইদানীং তারা দু’জনেই ব্যবসার হাল ধরে। তারা হয়ে উঠেছিল ‘মাস্টারমাইন্ড’। এগরার খাদিকুলে বিস্ফোরণের ঘটনায় এমনই চাঞ্চল্যকর তথ্য পেল সিআইডি।

গত ১৬ মে, এগরার খাদিকুলে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভানু জখম হয়ে বাড়ি পর্যন্ত পৌঁছয়। তারপরেই জ্ঞান হারায়। তখন ছেলে ও ভাইপো বাইকের মাঝে বসিয়ে ওড়িশার দিকে নিয়ে যায়। প্রায় এক কিলোমিটার যাওয়ার পরে ভানুর শারীরিক অবস্থার অবনতি হয়। একটি অ্যাম্বুল্যান্স ডাকে দু’জনে। ওই অ্যাম্বুল্যান্সে করে ওড়িশার কটকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বালেশ্বরের বাসিন্দা বলে পরিচয় দিয়ে হাসপাতালে ভরতি করা হয় ভানুকে। শারীরিক অবস্থার আরও অবনতি হলে রাতেই অন্য একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নিচ্ছে রিজার্ভ ব্যাংক, বদলে ফেলুন এই তারিখের মধ্যেই]

প্রশ্ন উঠছে, ভানু কীভাবে ওড়িশার বাসিন্দা হিসেবে পরিচয়পত্র দেখাল। তাহলে কী মুখ্যমন্ত্রীর সন্দেহই ঠিক? ভানু ওড়িশাতেও অবৈধ বাজির কারবার করত? কারখানা থেকে ঠিক ঢিল ছোঁড়া দূরত্বে ওড়িশা। তাই আগে থেকেই ওড়িশার ভোটার কার্ড বানিয়ে রেখেছিল ভানু? নাকি অন্য কোনও পরিকল্পনা ছিল? এমনই একাধিক প্রশ্নের ভিড়।

সিআইডি জানতে পেরেছে, বয়সজনিত কারণে ভানু খুব বেশি ব্যবসায় জড়িত থাকত না। তবে কারখানা দেখভাল করত। কয়েক বছর আগেই ব্যবসার ‘মাস্টারমাইন্ড’ হয়ে উঠেছিল ভানুর ছেলে পৃথ্বীজিৎ ও ভাইপো ইন্দ্রজিৎ। তারা দু’জনেই রাজ্যের বাইরে বাজি পাঠাত। বারুদ সংগ্রহের কাজও করত। ওড়িশা থেকে গ্রেপ্তার হওয়া ভানু বাগের ছেলে পৃথ্বীজিৎ ও ভাইপো ইন্দ্রজিৎকে শুক্রবার কাঁথি আদালতে তোলা হয়। ১০ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত।

[আরও পড়ুন: আজ রাতে আকাশে কালো চাঁদের ‘জাদু’! কতদিন অন্তর দেখা যায় এই বিরল দৃশ্য]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.