অর্ণব দাস, বারাসত: খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। একবার কুকীর্তি করে থামেনি সে। গতকাল, সোমবার আবার নাবালিকাকে বাড়িতে ডেকেছিল সে। কিন্তু শিশুটি আর যায়নি। বরং বাড়িতে সব কথা জানিয়ে দেয়। সেই সূত্র ধরে মঙ্গলবার পরিচিত ‘দাদু’কে গ্রেপ্তার করল গোবরডাঙা থানার পুলিশ।
ধৃতের নাম বিনন্দ অধিকারী ওরফে বাটুল। বয়স ৭০ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের দুই তারিখে বছর আটের নাবালিকা স্থানীয় একটি স্কুল থেকে বাড়ি ফিরছিল। অভিযোগ, তখন গোবরডাঙার বেতপুল এলাকার বাসিন্দা বিনন্দ নাবালিকাকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। শুধু তাই নয়, ‘কুকীর্তি’ সম্পর্কে কাউকে কিছু না বলার জন্য হুমকিও দেয় ‘দাদু’। এখানেই থামেনি তার কীর্তি!
এরপর ফের গত সোমবার বিকেলে খাবারের প্রলোভন দেখিয়ে নির্যাতিতাকে বাড়িতে ডেকেছিল অভিযুক্ত বৃদ্ধ। কিন্তু নাবালিকা যেতে রাজি হয়নি। উলটে বৃদ্ধের ‘কুকীর্তি’র কথা পরিবারকে জানায়। মঙ্গলবার এনিয়ে গোবরডাঙা থানায় অভিযোগ দায়ের হলে গ্রেপ্তার হয় অভিযুক্ত। আদালতে তোলা হবে তাকে।
সর্বশেষ খবর
-
রাত পোহালেই মহাধামাকা, ‘দেশু ৭’ নিয়ে বিরাট ঘোষণা দেব-শুভশ্রীর
-
অধিনায়ক বৈভবের বুদ্ধিতে জব্দ বিপক্ষ, এক সিদ্ধান্তে মুকেশ-শামিদের নয়নমণি ‘বেবি বস’, ভাইরাল ভিডিও
-
‘থিমের নামে প্রতিমায় বিকৃতি নয়!’ মণ্ডপের পবিত্রতা রক্ষার আবেদন অগ্নিমিত্রার, অনুদান নিয়ে কী জানালেন?
-
রাখি উপলক্ষে একত্র হন, ফরিদাবাদে বেপরোয়া গাড়ি পিষে দিল চার ভাইবোনকে, মৃত ৩
-
ঝাড়গ্রামে নাবালিকাকে ধর্ষণ! গ্রেপ্তার অভিযুক্ত, প্রতিবাদে রাস্তা অবরোধ আদিবাসীদের