বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: না বলে একদিন বাড়ি থেকে বেড়িয়ে গিয়েছিলেন৷ কোনও খোঁজ মিলছিল না তাঁর৷ সোশ্যাল মিডিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠনের একটি পোস্টের দৌলতে খোঁজ মিলল মহিলার৷ আট দিন পর মাকে খুঁজে পেয়ে খুশি ছেলে৷ নির্বিকার ভারসাম্যহীন ওই মহিলা৷
[দেশে ফেরার ইচ্ছা অপূর্ণই, সৌদি আরবে দুর্ঘটনায় মৃত্যু নদিয়ার যুবকের]
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো অযথা গুজবের জেরে গণপিটুনির শিকার হচ্ছেন অনেকেই৷ কিন্তু নদিয়ার রানাঘাটের শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের পান্থপাড়ার ছবি একেবারেই অন্যরকম৷ সুভাষ দাসের বাড়িতে এখন খুশির হাওয়া৷ তিনি ধন্যবাদ জানিয়েছেন ওই স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজনকে তো বটেই৷ সুভাষ দাসের মায়ের নাম শ্যামলী দাস৷ বয়স ৬৫ বছর৷ শ্যামলী দাস মানসিক ভারসাম্যহীন৷ স্বামী, ছেলে থাকলেও বাড়িতে নিজের মতোই থাকতেন তিনি৷ কাউকে কিছু না বলেই গত ১৯ ফেব্রুয়ারি দুপুর দু’টো নাগাদ বেড়িয়ে গিয়েছিলেন শ্যামলীদেবী৷ বাড়ি ফিরে মাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন ছেলে সুভাষ দাস৷ কিন্তু পাননি মায়ের কোনও সন্ধান৷ সুভাষ বলেন, ‘‘বাড়ি ফিরে মাকে দেখতে পাইনি৷ তড়িঘড়ি গোটা পাড়ায় খোঁজখবর শুরু করি৷ সন্ধেয় রানাঘাট থানায় নিখোঁজ ডায়েরি করি৷ এরপরও মায়ের কোন খোঁজ না পেয়ে রেলপুলিশের সঙ্গে যোগাযোগ করি৷ কিন্তু কিছুই লাভ হয়নি৷ অনেকদিন কেটে যায়৷ হঠাৎই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট আমার নজরে আসে৷ দেখি ওটা আমার মায়ের ছবি৷ জানতে পারি চাকদহের কোনও গ্রামে মা ঘোরাফেরা করছেন৷ স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করি৷ তাঁরাই আমার মাকে ফিরিয়ে দিয়ে গিয়েছেন৷ সদস্যদের ধন্যবাদ জানাই৷’’
[নোনা হচ্ছে বাংলার মিঠে জলাভূমি, হারিয়ে যাচ্ছে শোল-পুঁটি]
স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জানান, বৃদ্ধাকে খুঁজে পেয়ে প্রথমে চাকদহ হাসপাতালে ভরতি করা হয়৷ যদিও হাসপাতাল থেকেও নিখোঁজ হয়ে যান শ্যামলী দাস৷ গত মঙ্গলবার চাকদহের ঘুগিয়া এলাকায় ফের তাঁকে ঘোরাফেরা করতে দেখা যায়৷ ওই এলাকা থেকেই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তাঁকে উদ্ধার করেন৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মহিলার পরিচয় জানতে পারেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা৷ জানার পরেই তাঁরা শ্যামলী দাসকে ছেলের কাছে ফিরিয়ে দেন৷
[ঝড়-বৃষ্টিতে ছিঁড়ল ওভারহেডের তার, ব্যাহত শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন চলাচল]
আটদিন পর বাড়ি ফিরেছেন ওই বৃদ্ধা৷ তাঁকে খুঁজে পেয়ে খুশি ছেলে-স্বামী সকলেই৷ বাড়িতে ফিরেও অবশ্য নির্বিকার শ্যামলী দাস৷ কেন চলে গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন প্রশ্নের কোনও উত্তর দিচ্ছেন না তিনি৷
সর্বশেষ খবর
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ