ধীমান রায়, কাটোয়া: বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম অবস্থায় রাস্তার উপর পড়েছিল একটি হনুমান শাবক। কাটোয়ায় দুই ভ্যানরিকশা চালক প্রায় একঘন্টা ধরে সেবাশুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলেন। পরে হনুমান শাবকটিকে সঙ্গে নিয়ে যায় তার মা। বুধবার কাটোয়ায় দুই ভ্যানরিকশা চালকের এই মানবিকতার প্রশংসা করছেন স্থানীয়রা।
বুধবার সকালের দিকে কাটোয়া শহরের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় চালপট্টির কাছে বৃষ্টি হচ্ছিল। সেই সময় একটি হনুমান শাবক বিদ্যুৎস্পৃষ্ট হয়। রাস্তায় পড়ে যায় হনুমান শাবকটি। কিছুক্ষণের মধ্যেই অনেক হনুমান ঘটনাস্থলের কাছে জড়ো হয়ে যায়। তবে তখন বাজারে অনেক লোকজন ছিল। ব্যস্ততম রাস্তায় লোকজনদের ভিড় দেখে হনুমান শাবকটির কাছে কোনও হনুমান আসতে চাইছিল না। তড়িদাহত হনুমান শাবক পড়েই থাকে।

[আরও পড়ুন: সরকারি হাসপাতালের শৌচাগার থেকে সদ্যোজাতর দেহ উদ্ধার, নিরাপত্তা নিয়ে প্রশ্ন]
ওই পথ দিয়েই তখন ভ্যান চালিয়ে যাচ্ছিলেন দুই ভ্যানরিকশা চালক দেবকুমার সাহানি এবং করিম শেখ। তাঁরা জখম হনুমান শাবককে দেখেই দাঁড়িয়ে পড়েন। দুজনে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যান। ভিজে শরীর মুখে চটের বস্তা ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়। খাওয়ানো হয় গরম দুধ। দেবকুমার ও করিম শেখ হনুমান শাবকটিকে অনেকক্ষণ ধরেই সেবা শুশ্রূষা করেন। তারপর হনুমান শাবকটি নিজেই দাঁড়াতে পারে। সুস্থ হওয়ার পর একটি বাড়ির ছাদে ছেড়ে দেওয়া হয় তাকে। হনুমান শাবকটির মা দলবল-সহ ওই ছাদে যায়। শাবকটিকে নিয়ে চলে যায় সে।
[আরও পড়ুন: সুকান্ত মজুমদারের উপর ‘হামলা’, আক্রান্ত নিরাপত্তারক্ষীরাও]
সর্বশেষ খবর
-
গাঁজা সেবন করে চালকের আসনে এয়ার ইন্ডিয়ার পাইলট! ডোপ টেস্ট সংক্রান্ত নিয়মবিধি পর্যালোচনার নির্দেশ কেন্দ্রের
-
টাকার প্রলোভন দেখিয়ে নাবালকদের দিয়ে রক্তদান! ওড়িশা থেকে গ্রেপ্তার ‘রক্তচোষা’ কিংশুক
-
‘নারীদের অসম্মান! কর্ণাটক ছাড়তে বাধ্য করব’, ‘টক্সিক’ যশকে হুঁশিয়ারি নায়িকার
-
এনআরএসে নার্সের মৃত্যুতে গঠিত অভ্যন্তরীণ কমিটি, ময়নাতদন্ত হোক কলকাতা মেডিক্যালে চাইছে পরিবার
-
টাটা সন্স নিয়ে মতানৈক্য! চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন এন চন্দ্রশেখরন