সুমন করাতি, হুগলি: চিতাবাঘের মতো দেখতে বিলুপ্তপ্রায় প্রাণীর মৃত্যু হুগলির কানাইপুরে।প্রাণীটির দেহ দেখে কেউ কেউ চিতাবাঘ বলে মনে করতে থাকেন। যা নিয়ে আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মধ্যে। ভিড় জমান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পঞ্চায়েত সদস্য়রা।ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির কানাইপুরের ধর্মতলা এলাকায়। প্রাণীটিকে রক্তাক্ত অবস্থায় নৈটি রোডের ধারে ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। খবর যায়, কানাইপুর পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষের কাছে। আসেন অন্য পঞ্চায়েত সদস্যরাও। অনুমান, রাস্তা পেরতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে প্রাণীটির। পরে জানা যায় প্রাণীটি আসলে বিলুপ্তপ্রায় বাঘরোল। প্রাণীটির দেহ উদ্ধার করা হয়েছে।

পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ বলেন, “বাঘরোলটি হয়তো রাস্তা পারাপারের সময় কোনও গাড়ির ধাক্কায় মারা গিয়েছে। এই রোডটি খুবই ব্যস্ততম রাস্তা। প্রচুর গাড়ির চলাচল। এই প্রাণী বিলুপ্তপ্রায়। স্থানীয়দের বলেছি এলাকায় দেখলে কখনও মারবেন না। নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া উচিত।” এই ঘটনার পর স্থানীয়রা অভিযোগ তুলেছেন, নৈটি রোডে এখন প্রায়ই বেপরোয়া গতিতে গাড়ি চলছে। যার ফলে বাড়ছে দুর্ঘটনা। সেই কারণেই মৃত্যু হয়েছে বিলুপ্তপ্রায় প্রাণীটির।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে