স্টাফ রিপোর্টার: কালীপুজো ও দেওয়ালির পর এবার জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে৷ একসময় সোয়েটার পরে জগদ্ধাত্রী পুজোর আয়োজনে ব্যস্ত থাকতেন উদ্যোক্তারা৷ শ্যামাপুজো দেখতে বেরিয়ে চাদর-শাল সঙ্গে নিতেন কেউ কেউ৷ আবহাওয়ার খামখেয়ালিপনায় সেদিন আর নেই৷ কার্তিক মাসের অর্ধেক বিদায় নিয়েছে কিন্তু ভোরবেলায় ঘাসের উপর এখনও শিশির বিন্দু জমার লক্ষণ নেই৷ শিউলি ফুল ফুটতে শুরু করেছে ঠিকই কিন্তু হিমেল পরশ পাচ্ছেন না কলকাতাবাসী৷ জেলাতেও প্রায় একই দশা৷
উল্টে এখনও মহানগরে ফুল স্পিডে ঘুরছে পাখা, চলছে এসি মেশিনও৷ মাঝে নিম্নচাপের বৃষ্টির জেরে ভোরের দিকে দু-একদিন একটু ঠান্ডা লেগেছিল৷ কিন্তু সোমবার যাঁরা বাসে-ট্রেনে চেপে অফিসে এসেছেন তাঁরা ঘেমেনেয়ে কাজের টেবিলে ক্লান্ত দেহে পৌঁছেছেন৷ শীত শুরু না হওয়ায় এখনও কলকাতাসহ দক্ষিণবঙ্গে ডেঙ্গু ও ভাইরাল জ্বরের দাপট সমানে চলছে৷ সরকারি ও বেসরকারি দুই হাসপাতালেই রোগীর ভিড়ে বেড পাওয়া দায় হয়ে দাঁড়িয়েছে৷ অসুখের জেরে বহু পরিবার উৎসব শেষে নাস্তানাবুদ হচ্ছে৷
সর্বশেষ খবর
-
নিউ আলিপুর থানার সামনে উত্তেজনা, স্বরূপ অনুগামীদের মার ক্রুদ্ধ জনতার, নামল বাহিনী
-
বৈভবকে নিয়ে আলোচনা বিলেতেও, অন্য দুই দেশের টেস্টেও উঠল ভারতীয় দলে নেওয়ার দাবি
-
‘ববিদাকে ফোন করব’, ফিরহাদের পদত্যাগের পরই জল্পনা বাড়ালেন ‘আসল তৃণমূল’ ঋতব্রত
-
‘ইন্ডাস্ট্রিতে কেউ কচি নয়’, স্বরূপের শ্লীলতাহানি মামলায় রূপার নিশানায় কারা? কী বলছেন স্বপন দাশগুপ্ত?
-
দিল্লি দরবারে বৈঠক শেষে ‘খুশি’ মনে রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী, আজ রাতেই দপ্তর বণ্টন!