Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
EX CPIM MLA's son arrested in arms case in Bhangar

অস্ত্র-সহ গ্রেপ্তার প্রাক্তন সিপিএম বিধায়কের ছেলে, পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙড়ে চাঞ্চল্য

ধৃতের কাছ থেকে একটি আগেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৬, ২০২৩, ১১:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৬, ২০২৩, ১১:৪৬

options
link
অস্ত্র-সহ গ্রেপ্তার প্রাক্তন সিপিএম বিধায়কের ছেলে, পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙড়ে চাঞ্চল্য zoom
ছবি: প্রতীকী।
Advertisement

দেবব্রত মণ্ডল, বারুইপুর: পঞ্চায়েত নির্বাচনের আগেই ভাঙড়ে চাঞ্চল্য। অস্ত্র-সহ গ্রেপ্তার হলেন প্রাক্তন সিপিএম বিধায়কের ছেলে। ওই যুবক নিজেও সিপিএম তথা আইএসএফের একজন সক্রিয় কর্মী। ধৃত আনারুল জমাদারকে সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

গোপন সূত্রে রবিবার দুপুরে কাশীপুর থানার পুলিশ খবর পায়, এক যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ভাঙড় বাজার এলাকায় ঘোরাঘুরি করছে। উদ্দেশ্য ওই আগ্নেয়াস্ত্র বিক্রি করা। খবর পাওয়ার পরই কাশীপুর থানার সাব ইন্সপেক্টর সেলিম রহমান মির্জা অন্যান্য পুলিশকর্মীদের নিয়ে ভাঙড়ে যান। এবং সেখানে খাল পাড় এলাকায় ভাঙড় নতুন ব্রিজের কাছে এক সন্দেহভাজন যুবককে আটক করে। তার কাছ থেকে একটি আগেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মোদি-শাহের ‘জাতীয়তাবাদ’কে খোঁচা রোমিলা থাপারের, পালটা সরব বিজেপি]

পুলিশ তদন্তে নেমে জানতে পারে ধৃত যুবকের নাম আনারুল জমাদার। সে ভাঙড়ের তিনবারের প্রাক্তন বিধায়ক বাদল জমাদারের ছোট ছেলে। আনারুল নিজেও সিপিএম তথা আইএসএফের একজন সক্রিয় কর্মী। যদিও সিপিএম নেতাদের দাবি এটা চক্রান্ত।

[আরও পড়ুন: এবার প্রস্রাবের গতি বলবে রোগের উৎস, মেডিক্যালে চালু ‘ইউরোডায়নামিক স্টাডি’]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.