Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Prasun Banerjee-Suvendu Adhikari

‘দুর্নীতিগ্রস্ত, চরিত্রহীন’, IPS প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুভেন্দুর, দায়ের FIR

'প্রকাশ্য মঞ্চ থেকে আমার নামে সম্মানহানিকর কথা বলেছেন', চাঁচল থানায় এফআইআর আইপিএসের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০২৬, ২৩:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০২৬, ২৩:২৭

options
link
‘দুর্নীতিগ্রস্ত, চরিত্রহীন’, IPS প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুভেন্দুর, দায়ের FIR zoom

বনবাবুল হক, মালদহ: জেলা তৃণমূলের সহ-সভাপতি তথা প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নামে ‘কুরুচিকর’ মন্তব্য করায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের হল মালদহের চাঁচল থানায়। অভিযোগ, শুক্রবার চাঁচলে বিজেপির জনসভা থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ‘দুর্নীতিগ্রস্ত, চরিত্রহীন’ বলে আক্রমণ করেন বিরোধী দলনেতা। তার জেরে এদিন সন্ধ্যায় চাঁচল থানায় গিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন জেলা তৃণমূলের সহ-সভাপতি তথা প্রাক্তন আইপিএস।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে মালদহ উত্তর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী তথা সাংসদ খগেন মুর্মুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন দক্ষ পুলিশ অফিসার আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক লড়াইয়ের জন্য তিনি সেসময় পুলিশ অফিসারের পদ থেকে ইস্তফাও দেন। শুক্রবার চাঁচলের জনসভায় সেই প্রসঙ্গ টেনে আইপিএসকে আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, “খগেনদাকে হারিয়ে দিত ভুয়ো ভোটে। একটা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার ছিল। বালুরঘাটে গেলে যাকে সকলে বলে – চরিত্রহীন প্রসূন। তিনি এখন নেতা হয়েছেন। রাজ্য সরকারের পোস্টেও আছেন। ১ লক্ষ ২০ হাজার টাকা বেতন পাচ্ছেন। আবার চাঁচল-হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের কো-অর্ডিনেটরও হয়েছেন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সভামঞ্চ থেকে প্রাক্তন পুলিশ আধিকারিককে সরাসরি ‘চরিত্রহীন প্রসূন’ বলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তৃণমূলের সহ-সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “প্রকাশ্য মঞ্চ থেকে আমার নামে সম্মানহানিকর এবং ভিত্তিহীন কথা বলেছেন বিজেপির শুভেন্দু। যা জনমানসে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাছাড়াও সম্প্রীতিকে আঘাতের উদ্দেশ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের নামে বিভিন্ন কথা বলেছেন। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পুলিশে অভিযোগ করলাম।” এই প্রসঙ্গে বিজেপির উত্তর মালদহের সভাপতি প্রতাপ সিংহ বলেন, “তৃণমূলের দিন ফুরিয়ে এসেছে। ওঁরা উল্টোপাল্টা বলছেন। আমাদের রাজনৈতিক লড়াই চলবে। পাশাপাশি আইন অনুযায়ীও লড়াই হবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.