দ্বিতীয়বারের তলবে অবশেষে শ্রীরামপুর থানায় হাজিরা প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar)। শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিটে থানায় হাজিরা দেন তিনি। পরনে আইনজীবীর পোশাক এবং সঙ্গে আইনজীবীকে নিয়ে থানায় পৌঁছন প্রাক্তন সাংসদ। স্বামীর গ্রেপ্তারির সময় পুলিশকে হেনস্তার অভিযোগে শ্রীরামপুর থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। তাতেই পরপর দু’বার থানায় তলব করা হয় অপরূপাকে।
রামনবমীর মামলায় হামলার অভিযোগে তিন বছর আগেকার মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদের কাউন্সিলর স্বামী সাকির আলি। মঙ্গলবার দুপুরে রিষড়ার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে এনআইএ। বিকেলে পুলিশের সাহায্যে তাঁকে বাড়ি থেকে বের করা হয়। সেইসময় কার্যত আছড়ে পড়ে জনবিক্ষোভ। কাউন্সিলরের গ্রেপ্তারি আটকাতে বাড়ি থেকে পুলিশের গাড়ি ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দারা। স্বামীর এমন অতর্কিত গ্রেপ্তারি মেনে নিতে পারেননি প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় মেজাজ হারান অপরূপা।
আরও পড়ুন:
সেসময় ওই এলাকায় বিপুল সংখ্যায় পুলিশ ও মহিলা পুলিশ উপস্থিত ছিলেন। তৃণমূল নেত্রী সেখানে উপস্থিত মহিলা পুলিশদের সঙ্গে কিছুটা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন। পুলিশ তাঁকে গাড়ির কাছে যেতে নিষেধ করে। কিন্তু অপরূপা গাড়ির সামনে চলে যেতে চাইছিলেন। সেসময় পুলিশকে ধাক্কা দেওয়া হয়। এরপরই জানা যায়, অপরূপা পোদ্দারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ। বুধবার তাঁকে থানায় ডেকে পাঠানো হয়। তবে ওইদিন হাজিরা এড়ান প্রাক্তন সাংসদ। তার পরিবর্তে ধৃত স্বামীর সঙ্গে ব্যাঙ্কশাল আদালতে দেখা গিয়েছে তাঁকে। বৃহস্পতিবার ই-মেলের মাধ্যমে পুলিশের কাছ থেকে কিছুটা সময় চেয়েছিলেন অপরূপা। অবশেষে দ্বিতীয়বার তলবে সাড়া দিয়ে হাজিরা দিলেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আদরের বিড়ালের সামান্য আঁচড়েও হতে পারে বড় বিপদ! এই লক্ষণগুলো দেখলেই সতর্ক হোন
-
ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ! স্যরকে বেদম মার, ডিম-থেরাপি, শান্তিপুরের স্কুলে ব্যাপক উত্তেজনা
-
জমির খতিয়ান-দাগের তথ্য জানতে লাগবে না ফি! জানালেন শুভেন্দু, কীভাবে খতিয়ে দেখবেন?
-
মায়ের তিনটে বিয়ে, বাংলাদেশে জন্মদাত্রীকে ‘খুন’ স্নেহবঞ্চিত ছেলের, শিয়ালে খুবলে খেল দেহ!
-
এক ব্যক্তির সঙ্গে হোটেলে রাত কাটান! সকালে বন্ধুকে ভিডিও কল করে সেখানেই ‘আত্মহত্যা’ তরুণীর