রাজা দাস, বালুরঘাট: স্ত্রীকে খুনের অভিযোগে অভিযুক্ত স্বামী দিবাকর ঘোষ ধরা পড়ল পুলিশের হাতে। দুইদিন ধরে আত্মগোপন করেছিল অভিযুক্ত। মঙ্গলবার বিকেলে বালুরঘাট শহর থেকেই তাকে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ। গোপন সূত্রে খবর আসতেই এদিন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনায় অন্য অভিযুক্ত দিবাকরের মা অর্চনা ঘোষকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উদ্ধার করতে পারেনি মৃতার শিশুকন্যাকে। ডিএসপি ট্র্যাফিক ধীমান মিত্র জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে শহর থেকেই গ্রেপ্তার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে বেশি কিছু বলতে চায়নি পুলিশ।
প্রসঙ্গত, গত রবিবার সকালে পতিরামের নীচা বন্দর এলাকায় বাড়ির রাস্তার সামনে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হয় অনন্যা রায়ঘোষ। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃতার স্বামী তথা আবগারি আধিকারিক দিবাকর ঘোষ ওরফে পান্নার আগে দুটি স্ত্রী ছিল। দ্বিতীয় বিয়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার কিছুদিন পর কলকাতার মেয়ে অনন্যা রায়কে (ঘোষ) বিয়ে করে দিবাকর। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে গঙ্গারামপুর আবগারি দপ্তরে কর্মরত ছিল সে। দিবাকর অনন্যাকে খুন করেছে বলে দাবি সকলের। অবশেষে সোমবার বিকেলে বালুরঘাট থানায় অভিযুক্ত জামাই ও তার মায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার বাবা অমলেন্দু রায়। পুলিশি তদন্তে ওই ব্যক্তির বাড়িতে থাকা প্রাইভেট গাড়ির ভিতরে এবং বাগানে রক্তের দাগ পাওয়া যায়। পুলিশের অনুমান, ভারী কিছু দিয়ে মৃতের মাথায় মুখে আঘাত করা হয়েছে। অভিযোগের পরই এদিন বালুরঘাট থেকে অভিযুক্ত দিবাকর ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস নন্দী, ডিএসপি ট্র্যাফিক ধীমান মিত্র, বালুরঘাট থানার আইসি সঞ্জয় ঘোষ-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। বুধবার তাকে আদালতে পেশ করা হবে বলেই খবর।
ছবি- রতন দে
সর্বশেষ খবর
-
কম সুদে চটজলদি লোন পাইয়ে দেওয়ার ছক! বড়সড় প্রতারণাচক্রের পর্দাফাঁস লালবাজারের
-
‘একতরফা পদক্ষেপ নয়’, সাড়ে ১২ শতাংশ শুল্কে আমেরিকাকে আলোচনায় বসার বার্তা ভারতের
-
অবিশ্বাস্য লড়াইয়েও শেষরক্ষা হল না মুচোভার, ‘চেক-মেটে’ উইম্বলডনের নতুন রানি নোসকোভা
-
বীরগাথা থেকে দেশভাগের যন্ত্রণা, বাংলায় পার্টিশন মিউজিয়াম বানানোর প্রস্তাব গোপাল পাঁঠার পরিবারের
-
প্রথমে দু’হাজার, তারপর দৈনিক ৩ লক্ষ টাকা! রামমন্দিরে চুরির তদন্তে স্বীকারোক্তি অভিযুক্তের