সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল এরাজ্যে বিয়াল্লিশে-৪২ আসন পাচ্ছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি সভাপতি অমিত শাহ বাংলায় ২৩ আসনে জয়ের লক্ষ্যমাত্রা রেখেছিলেন। এক্সিট পোলের ফলাফল বলছে দুই শিবিরের দাবিই আংশিক সত্যি হচ্ছে।
[আরও পড়ুন: ক্ষমতায় ফিরছে মোদির নেতৃত্বাধীন এনডিএ, ইঙ্গিত অধিকাংশ বুথফেরত সমীক্ষায়]
বিয়াল্লিশে-৪২ না পেলেও, রাজ্যের অর্ধেকের বেশি আসন পাচ্ছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, নিজেদের আসনসংখ্যা কয়েক গুণ বাড়িয়ে নিচ্ছে বিজেপি। গেরুয়া শিবিরের আসনসংখ্যা এই প্রথমবার এই রাজ্য দুই সংখ্যা পেরচ্ছে। একনজরে দেখা যাকে কী বলছে, বিভিন্ন সংস্থার এক্সিট পোল।
টাইমস নাও ভিএমআর
তৃণমূল– ২৮
বিজেপি– ১১
বাম–০
কংগ্রেস—২
এবিপি নিয়েলসন
তৃণমূল– ২৪
বিজেপি–১৬
বাম–০
কংগ্রেস–২
এনডিটিভি
তৃণমূল– ২৪
বিজেপি–১৪
বাম–০
কংগ্রেস–২
রিপাবলিক সি-ভোটার
তৃণমূল– ২৯
বিজেপি–১১
বাম–০
কংগ্রেস–২
ইন্ডিয়া নিউজ
তৃণমূল- ২৬
বিজেপি– ১৪
বাম–০
কংগ্রেস– ২
[আরও পড়ুন: অন্তিম দফা লোকসভা নির্বাচনে ভোট দিলেন পাটনার বিহারীবাবু]
অধিকাংশ এক্সিট পোলেই দেখা যাচ্ছে উত্তরবঙ্গ এবং রাঢ়বঙ্গে বড়সড় সাফল্য পেতে চলেছে বিজেপি। অন্যদিকে, গত কয়েক দশকে এই প্রথমবার বাংলায় শূন্য হাতে ফিরতে হচ্ছে বামফ্রন্টকে। কোনও আসনেই বামেরা জিতছে না বলে দাবি জানাচ্ছে অধিকাংশ এক্সিট পোল। অন্যদিকে, নিজেদের গড় পুরোপুরি ধরে রাখতে পারছে না কংগ্রেস। মালদহ ও মুর্শিদাবাদ মিলিয়ে মোট ২ টি আসন পেতে পারে কংগ্রেস। তবে, এই ফলাফলে সম্ভবত সবথেকে বেশি ধাক্কা খাবে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের গতবারের ৩৪ আসনের বেশ কয়েকটি হারাতে চলেছে তৃণমূল। অন্যদিকে, মাত্র ২ টি আসন থেকে দশের বেশি আসন পাচ্ছে গেরুয়া শিবির। সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফেও আমরা সব আসনে নিরপেক্ষভাবে পর্যালোচনার মাধ্যমে একটি সমীক্ষা করেছি। সোমবার সেই সমীক্ষা প্রকাশ করা হবে। সেই সমীক্ষার ফলাফল জানতে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে, ফেসবুক ও টুইটার পেজে।
সর্বশেষ খবর
-
‘অষ্টমীতে মায়ের দেওয়া শাড়ি পরে অঞ্জলি’, পুজোয় মুম্বই না কলকাতায় থাকবেন? জানালেন রুক্মিণী
-
শুক্রে ব্রাজিল-উরুগুয়ে দলের সঙ্গে সান্ধ্যভোজনে মুখ্যমন্ত্রী! যুবভারতীতে থাকবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও
-
‘কপিলের বিশ্বজয়ের মতো বিপ্লব আনব’, ব্রাজিলের বিরুদ্ধে অঘটনের স্বপ্নে বুঁদ ভারতীয় ফুটবল দল
-
বাড়ি জলের ট্যাঙ্কেই বিপদ বোঝেনি পরিবার! কেরলে ডুবে মৃত্যু ৫ ও ৩ বছরের ভাইবোনের
-
ঠাকুরদালান থেকে বিতাড়িত হতেই শুরু নিজেদের দুর্গা আরাধনা! পুরুলিয়ায় ধীবরদের পুজো এবার শতবর্ষে