নন্দন দত্ত, সিউড়ি: দুবরাজপুরে দিনেদুপুরে চলল গুলি ও বোমা। কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবক। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে আচমকাই বীরভূমের দুবরাজপুরের খোয়াজ মহম্মদপুরের বাসিন্দা আজম শেখের ছাদে বোমা বিস্ফোরণ হয়। তা নিয়ে আজম শেখ ও সেলিম শেখ গোষ্ঠীর অনুগামীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। বলে রাখা ভালো, একসময় আজম ও সেলিম দুজনেই তৃণমূলে ছিলেন। তবে পরে দলবদল করেন আজম। যোগ দেন কংগ্রেসে। ‘দলবদলু’ আজম প্রাক্তন ব্লক সভাপতি ভোলা মিত্রর অনুগামী ছিলেন। তাঁর মদতেই এলাকায় আজম যথেষ্ট প্রভাবশালী হয়ে ওঠে বলেই খবর। বাড়িতে বোমা বিস্ফোরণের পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এলাকায় সন্ত্রাস ছড়াতেই বোমা মজুত করে রেখেছিলেন আজম।
[আরও পড়ুন: অনুব্রতর বুলি এবার বিরোধী শিবিরেও! শেষবেলার প্রচারে সজল ঘোষের গলায় ‘চড়াম চড়াম’]
শুরু হয় এলাকায় বোমাবাজি। সে কারণ তার মাঝে আচমকাই আজমের বাড়ি থেকে গুলি চালানো হয়। তাতে ওসমান শেখ নামে এক যুবক জখম হন। তাঁর বাঁ পায়ে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দুবরাজপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ওই ব্যক্তি। জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, “গ্রামের উত্তেজনার পরিবেশ তৈরি হয়। এলাকায় পুলিশ গিয়েছে। তদন্ত শুরু হয়েছে।” দুবরাজপুর থানার পুলিশ এই ঘটনায় আজম এবং তার ভাই রাজুকে আটক করেছে।
[আরও পড়ুন: পুঞ্চ হাইওয়ে থেকে খাদে পড়ল যাত্রীবাহী বাস, কাশ্মীরের ভয়াবহ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১৫]
সর্বশেষ খবর
-
ধর্ম বদলে মুসলিম হলেই মিলবে না ওবিসি সংরক্ষণ! সাফ জানাল আদালত
-
দেশের এবার ছুটবে হাইড্রোজেন ট্রেন! হরিয়ানায় সফল পরীক্ষা, কবে শুরু যাত্রী পরিষেবা?
-
অফিসে দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করছেন? হাত দুর্বল লাগে, তালু ঘামে? স্নায়ুর সমস্যা নয় তো!
-
বিরিয়ানিতে বিষ! বনগাঁয় সিল দোকান, খাবারের মান যাচাইয়ে অভিযান খাদ্য দপ্তরের
-
তামান্না খুনে ধৃত বেড়ে ১৯, ট্রানজিন্ট রিমান্ডে আনা হল মিনারুলকে, আরও পাঁচজনের খোঁজে পুলিশ