অর্ণব দাস, বারাকপুর: বিধায়ক পবন সিংয়ের নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে জালিয়াতির অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় টাকা তোলার অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই তোলপাড় ভাটপাড়া। পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
জানা গিয়েছে, চলতি মাসের ১২ তারিখ ভাটপাড়ার বিধায়ক পবনকুমার সিং নিজের অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে তাঁর নামে খোলা একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টের ছবি পোস্ট করেন। যেখানে পরিষ্কারভাবে ফেক অ্যাকাউন্ট থেকে মানুষের কাছ থেকে টাকা চাওয়ার ছবি দেখা যাচ্ছে। গোটা ঘটনাটি নজরে আসার পরেই ১৩ সেপ্টেম্বর জগদ্দল থানায় বিধায়ক লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
[আরও পড়ুন: দুর্নীতিবাজ, চোর! প্রধান শিক্ষককে স্কুলেই তালাবন্ধ করে বিক্ষোভ ছাত্রছাত্রীদের]

যদিও তিনি বিশেষ কাজে রাজ্যের বাইরে থাকলেও তাঁর অনুগামীরা গোটা ভাটপাড়া অঞ্চল জুড়ে সকলকে সতর্ক থাকতে বলছে। যদিও অভিযোগ দায়ের করার পর ১ সপ্তাহও কেটে গিয়েছে। বিধায়ক বলছে, তার পরেও পুলিশের তরফে কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয়নি। তিনি বলেন, “সকলকে সচেতন করতে চাই এই ফেক অ্যাকাউন্ট নিয়ে। থানার আধিকারিকের সাথে কথা হয়েছে।” তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
[আরও পড়ুন: ‘রাজভবন থেকে যোগাযোগ করাই হয়নি’, শপথ-জটিলতার মাঝে বিস্ফোরক ধূপগুড়ির বিধায়ক]
সর্বশেষ খবর
-
শওকতের গ্রেপ্তারিতে ভাঙড়ে মিষ্টি বিলি আরাবুলের, তুমুল নাচ আইএসএফ কর্মীদের
-
বিশ্বাস ভাইদের অবিশ্বাস্য কীর্তি! এলআইসির জমি ‘জবরদখল’ সুরুচি সংঘের
-
আর জেড প্লাস নিরাপত্তা নেই লালুর, লাঠি হাতেই বাড়ি পাহারায় দলের কর্মীরা
-
‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ মুক্তির জন্য ১৩ লক্ষ ঘুষ! স্বরূপ-পিয়ার বিরুদ্ধে বিস্ফোরক শতদীপ
-
‘তফাত শিরদাঁড়ায়’, স্বরূপের গ্রেপ্তারিতে ‘হারাধনের দশ ছেলে’কে স্যালুট সুদীপ্তার, বিঁধলেন কোন ‘বিপ্লবী’দের?