সুমন করাতি, হুগলি: ঋণ পাইয়ে দেওয়ার নামে লোক ঠকানোর ব্যবসা! টাকা হাতাতে এসে হুগলিতে গ্রেপ্তার যুবক। রবিবার এই ঘটনায় হুগলির ডানকুনি থানার চাকুন্দি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ছেলের উচ্চশিক্ষার জন্য বিপুল টাকার প্রয়োজন ছিল। তাই ঋণ নেওয়ার জন্য হন্যে হয়ে ঘুরছিলেন বেলুড়ের বাসিন্দা সুনীতা লস্কর। তিনি ডানকুনির চাকুন্দি এলাকায় একটি ছোট্ট হোটেল চালাতেন। সেই সময় তাঁর সঙ্গে পরিচয় হয় উত্তরপাড়ার ‘লোন সলিউশন পয়েন্ট’ নামে এক ঋণসংস্থার এজেন্টের। ঋণ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সুনীতাদেবীর কাছ থেকে দফায়-দফায় টাকা নেয় ওই ভুয়ো ঋণদানকারী সংস্থা। একা সুনীতাদেবী নন, বেলুড়ের একাধিক মহিলাকে ‘গ্রুপ লোন’ করিয়ে দেওয়ার নামে হাজার-হাজার টাকা আত্মসাৎ করে বলে ওই সংস্থার মালিক অনিন্দ্য দে-র বিরুদ্ধে অভিযোগ।
রবিবার সুনীতা লস্করের কাছ আরও সাড়ে ৫ হাজার টাকা দাবি করে অনিন্দ্য। ডানকুনির চাকুন্দিতে তাঁর ছোট্ট হোটেলে টাকা দেওয়ার জন্য ডাকা হলে রোহিত গোস্বামী নামে এক যুবক আসেন। ঋণের ভুয়ো কাগজপত্র দেখার পরই যুবকের প্ৰতারণা ধরা পড়ে। এরপরই ডানকুনি থানায় পুরো বিষয়টি জানানো হলে পুলিশ ওই যুবক কে আটক করে। রোহিত গোস্বামী দফায় দফায় টাকা নেওয়ার কথা স্বীকার করে নেয়। আজ তাঁকে শ্রীরামপুর আদালতে পেশ করছে ডানকুনি থানার পুলিশ। আরেক অভিযুক্ত অনিন্দ্যর খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সর্বশেষ খবর
-
শ্রেয়সের জায়গায় তিলক! ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত জাদেজাও, কী যুক্তি গম্ভীরদের?
-
৭ সপ্তাহের গর্ভবতী ছিলেন চণ্ডীগড়ের ইনফ্লুয়েন্সর! নৃশংস হত্যার তদন্তে চাঞ্চল্যকর তথ্য
-
বানচাল বাংলাদেশে পাচারের ছক! নদিয়ায় উদ্ধার প্রায় ২৫ কোটি টাকার সোনার বিস্কুট, ধৃত মহিলা
-
‘যাঁরা জিততে পারবে তাঁরাই টিকিট পাবেন’, পুরভোটের প্রার্থী নিয়ে ‘ছুঁতমার্গ’ নেই সুকান্তর!
-
কিডনি পাচারচক্রের জাল বাংলাদেশেও! মিলল রেটচার্ট, এসটিএফ অভিযানে ধৃত অনুপ্রবেশকারী রাসেল