সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: ভাগাড় কাণ্ডে গোটা রাজ্যে তোলপাড়। বিরল জীবাণুর ভয়ে কাঁটা আমআদমি মাছ-মাংস চাখা প্রায় ছেড়েই দিয়েছন। ইতিমধ্যেই অনেকে ঝুঁকেছেন নিরামিষের দিকে। তাতেও অবশ্য রেহাই নেই। এবার নকল সস ও আচার তৈরির কারখানার হদিশ মিলল। তা নিয়ে শোরগোল শিলিগুড়িতে।
[ ত্রিপুরা মডেল ফিরল বাংলায়, ক্ষমতায় এলে বেকারদের স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি মুকুলের ]
ফের নকল কারখানার হদিশ মিলল শিলিগুড়িতে। জানা যাচ্ছে, এক কারখানায় রমরমিয়ে তৈরি হচ্ছিল নকল সস। কুমড়ো বা ওই জাতীয় সবজি দিয়েই সস তৈরি করে তা ছেড়ে দেওয়া হত বাজারে। তা পৌঁছে যেত ছোট ছোট হোটেলগুলিতে। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তারা অভিযান চালান। শিলিগুড়ির বলরামজোত এলাকায় ওই কারখানাটির হদিশ মেলে। উদ্ধার হয় প্রচুর পরিমাণ নকল সস এবং আচার। নকল সস তৈরির অভিযোগে কারখানার মালিক হারান মোদককে গ্রেপ্তার করেছে ইবি।
[ মনোনয়ন প্রত্যাহারের পুরস্কার, জলপাইগুড়িতে বিক্ষুব্ধদের সংবর্ধনা তৃণমূলের ]
শিলিগুড়িতে নকল খাদ্যদ্রব্য তৈরির চক্র অবশ্য এই প্রথমবার ধরা পড়ল না। বিভিন্ন সময়ে নকল খাদ্যদ্রব্য তৈরির কারখানার হদিশ পাওয়া গিয়েছে এই অঞ্চলে। খবর পেয়ে প্রায় প্রতিটি জায়গাতেই অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বিভিন্ন সময় পুলিশও অভিযান চালিয়েছে। বারবার অভিযানে নকল খাদ্যদ্রব্য তৈরির চক্রে অনেকটাই রাশ টানা গিয়েছে। তবে চোখে ধুলো দিয়ে এখনও কোথাও কোথাও চলছে এই ধরনের কারখানা। প্রতিবারই অভিযান চলাকালীন একাধিক সময়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নকল মদ, নকল মটর-সহ নানা সামগ্রী। এবার উদ্ধার হল নকল সস ও আচার।
ছবি-প্রতীকী
সর্বশেষ খবর
-
বদলার ম্যাচে নিষ্ফলা মরক্কো, এমবাপে-দেম্বেলে জোড়া ফলায় সেমিফাইনালে ফ্রান্স
-
বিশ্বজয়ের পাঁচ মাসেই পথ হারাল টিম ইন্ডিয়া! আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের কাছেও সিরিজ হার শ্রেয়সদের
-
মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন! পওয়ারের ‘অস্থিরচিত্ত’ বিধায়কদের ‘সন্দেহ’ কংগ্রেসের
-
১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের
-
খেয়াল রাখতে হবে অভিযোগকারিণীর মানসিক দিকটিও, লালবাজারে বিশেষ প্রশিক্ষণ ১৮৩ মহিলা পুলিশকে