রাজা দাস, বালুরঘাট: নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বালুরঘাট থানার পুলিশের বিরুদ্ধে সরব বিজেপি। দলীয় কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার ও হুমকির প্রতিবাদে রবিবার এই থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান কয়েকশো নেতা কর্মীরা। এদিন দুপুরে দলীয় কার্যালয় থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার। এছাড়াও ছিলেন বিজেপির জেলা পর্যবেক্ষক সঞ্জীব মিশ্র, নেত্রী মাফুজা খাতুন, নেতা বাপি সরকার-সহ অন্যান্য নেতারা। থানার সামনেই অবস্থান বিক্ষোভে বসে বিজেপি। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে বালুরঘাট থানা চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। মোতায়েন ছিল কমব্যাট ফোর্সও।
[অবতরণের সময় রানওয়েতে ছড়িয়ে পড়ল বিমানের জ্বালানি, প্রাণে বাঁচলেন ২০০ যাত্রী]
বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার জানান, বিজেপির হয়ে মনোনয়ন জমা করে লড়াইয়ে নামায় তাদের প্রার্থী ও কর্মীদের উপর হামলা হচ্ছে। হুমকিও দিচ্ছে শাসক দল। এমনকী, বিজেপির প্রার্থী, কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। মামলার হুমকি দেওয়া হচ্ছে। কাকিমা বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোয় সিভিক পুলিশকর্মীকে চাকরি করতে দেওয়া হচ্ছে না। এই সবের প্রতিবাদ করার পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের দাবিতে এদিন তারা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। এরপরেও তাদের কর্মী প্রার্থীদের অযথা হয়রানি করা হলে আরও বড় আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
অভিযোগ, রাতে বিজেপির বুথকর্মীকে আটক করে পুলিশ। যদিও চাপে পড়ে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানানো হয়। আত্মীয় বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর জন্যই এসব ঘটছে। অন্য রাজনৈতিক দলকে সমর্থন করায় ছয় সিভিক ভলানটিয়ারকে অন্যায় ভাবে চাকরি করতে দেওয়া হচ্ছে না। এর প্রতিবাদে এদিন থানা ঘেরাও কর্মসূচি নেয় বিজেপি। থানার সামনে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি কর্মীরা। বিক্ষোভ শেষে বিভিন্ন দাবি সম্মিলিত স্মারকলিপি বালুরঘাট থানার আইসি সঞ্জয় ঘোষের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
[লাফিয়ে বেড়েছে আলুর দাম, মাথায় হাত মধ্যবি ত্তের]
সর্বশেষ খবর
-
টিসিএস ধর্মান্তকরণ মামলায় অন্তঃসত্ত্বা নিদা খানের জামিন, শ্রীকৃষ্ণের জন্মপ্রসঙ্গ টানল আদালত
-
‘আইএএস পরে হবেন, আগে আদর্শ মা হওয়া শিখুন’, ছাত্রীদের পরামর্শ উত্তরপ্রদেশের রাজ্যপালের
-
উত্তরপ্রদেশে পুলিশ-গ্যাংস্টার ধুন্ধুমার গুলির লড়াই, এনকাউন্টারে খতম ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী
-
‘আমার দৃষ্টিভঙ্গি রাজনৈতিক নয়, ব্যক্তিগত’, বৃষ্টিস্নাত কলকাতায় ছবির প্রচারে বললেন ইমতিয়াজ
-
ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার সিরিজ হার, অধিনায়ক হিসাবেও জয়হীন, কী সাফাই শ্রেয়সের?