স্টাফ রিপোর্টার, নদিয়া: অশান্তি চলছিল মিয়া-বিবির সংসারে৷ সেই অশান্তি মেটাতেই মিয়ার বাড়িতে এসেছিলেন শ্বশুর৷ পরিণাম, ছাদ থেকে ফেলে দেওয়ায় মৃত্যু হল তাঁর৷ অভিযোগ, মেয়ের সংসারে ঝামেলা মেটাতে যাওয়ায় কথা কাটাকাটিতে ছাদ থেকে শ্বশুরকে ফেলে দিল জামাই৷ সোমবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে নদিয়ার চাপড়া থানার শিকরা কলোনিতে৷ মৃতের নাম ওয়াব শেখ (৫০)৷ অভিযুক্ত ৩৫ বছরের জামাই জামশেদ শেখ (৩৫)৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রী সকি বিবির সঙ্গে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল জামশেদের৷ এই পারিবারিক অশান্তির মীমাংসা করতেই সোমবার রাতে জামশেদের বাড়িতে যান সকির বাবা ওয়াব৷ তখনই রাতের অন্ধকারে ছাদে সকির বাবা ওয়াব শেখ ও সকি বিবির সঙ্গে ঝগড়াঝাঁটি শুরু হয় জামশেদের৷ অভিযোগ তখনই ওয়াব শেখকে ছাদ থেকে ঠেলে ফেলে দেয় জামশেদ৷ গুরুতর আহত অবস্থায় ওয়াবকে কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ জামশেদ সকি বিবিকেও মারধর করে বলে অভিযোগ৷ সকি বিবিকেও কৃষ্ণনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত জামাই৷ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
শেষদিনও ‘নিষ্ফলা’ লোকসভা, বন্দে মাতরমের সুরে মুলতুবি অধিবেশন! মোদিকে নিয়ে বিতর্কিত স্লোগান বিরোধীদের
-
২০০ কোটির মালিক টুলুর খোঁজে গ্রামে গ্রামে মাইকিং পুলিশের, বাড়িতেও লাগানো হল নোটিস
-
অভয়াকাণ্ড নিয়ে জয়াপ্রদার সিনেমার চুক্তি বাতিল পরিবারের, শঙ্কুদেব বললেন, ‘তৃণমূলের থেকে টাকা খেয়েছিল?’
-
বদলের বাংলায় চালু আয়ুষ্মান ভারত, কলকাতায় রবিবারই মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা
-
এনআরএসে রহস্যমৃত্যু কর্মরত নার্সের! হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার দেহ