দেবব্রত মণ্ডল, বারুইপুর: বাঘের আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না কুলতলিবাসীর। জঙ্গলে ফিরেও বারবার লোকালয়ের আশেপাশে চলে আসছে দক্ষিণরায়। ফের শুক্রবার সন্ধ্যায় বৈকন্ঠপুরে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে বলে জানায় গ্রামবাসীরা। রাতে জঙ্গলে বাঘের হুঙ্কার শোনা যায় বলেও জানিয়েছেন তাঁরা। তারপর থেকেই আতঙ্কে কাঁটা কুলতলি থানার বৈকন্ঠপুর এলাকার বাসিন্দারা। নজরদারি চালাচ্ছেন বনদপ্তরের কর্মীরা।
বাঘ রয়েছে জানতে পেরেই কুলতলির বনদপ্তরের অফিসে খবর দেন স্থানীয়রা। খবর পেয়েই সন্ধ্যাবেলাতেই কুলতলি বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। রাতের মধ্যেই লোকালয়ের দিকে পুরো এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। নজরদারি চালানো হচ্ছে আশেপাশের এলাকায়। এটি আগের ফিরে যাওয়া বাঘটি কী না, তা জানা যায়নি। তবে তাকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বনদপ্তরের কর্মীরা।
উল্লেখ্য, ৬ জানুয়ারি প্রথমবার বাঘের পায়ের ছাপ মিলেছিল দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠ এলাকায়। দিনদুয়েক পর নদীর পাড়ে মেলে বাঘের পায়ের ছাপ। এরপরই স্বস্তি পেয়েছিলেন মৈপীঠবাসীরা। কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। রাত পেরতে না পেরতে ফের লোকালয় সংলগ্ন ম্য়ানগ্রোভে মেলে বাঘের পায়ের ছাপ। সেবারও ফিরে গিয়েছিল হলুদ ডোরাকাটা। পরবর্তীতে ফের লোকালয়ের পাশের জঙ্গলে ফিরে আসে দক্ষিণরায়। সেটিও ফিরে যায় জঙ্গলে। সেই আতঙ্ক কাটতে না কাটতেই পুনরায় আবার বাঘের পদচিহ্ন দেখা গেল এলাকাতে। সবমিলিয়ে নতুন করে বাঘের আতঙ্ক মৈপীঠের বৈকন্ঠপুর এলাকায়।
সর্বশেষ খবর
-
সকালে নির্মল, রাতে গ্রেপ্তার সঞ্জীব, ‘৫ বছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে…’, শুভেন্দুকে কুর্নিশ অভয়ার মায়ের
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টানা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার
-
‘দেশু ৭’-এর প্রতিযোগী একেনবাবু! ‘কেরালায় কুরুক্ষেত্র’র প্রাক্কালে চরিত্রদের প্রথম ঝলক
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের