ব্রতীন দাস, শিলিগুড়ি: অপারেশন টেবিলে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে৷ শিলিগুড়ির নকশালবাড়ি এলাকায় শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়৷ অভিযুক্ত চিকিৎসক রঞ্জন পানিগ্রাহীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে৷
জানা গিয়েছে, শুক্রবার মেরি ভিউ এলাকার চা বাগানের এক মহিলা কর্মী ওই চিকিৎসকের কাছে যান৷ গর্ভপাত করানোর জন্য তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তিনি৷ কিন্তু অপারেশন টেবিলে চিকিৎসক মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করে৷
নিগৃহীতা মহিলা নকশালবাড়ি থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জানালে, তাকে গ্রেপ্তার করে পুলিশ৷ পরবর্তী সময়ে হৃদরোগের কারণ দেখিয়ে ছাড়া পায় সেই চিকিৎসক৷ ফাঁসিদেওয়া বিধাননগর স্বাস্থ্যকেন্দ্রের ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করা হবে জানানো হয়েছে পুলিশের তরফে৷
(ফেসবুকে আলাপ, নিখোঁজ তরুণীর রহস্যমৃত্যু)
সর্বশেষ খবর
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?
-
‘নব্য তৃণমূলে’র উত্থানে ৫ জেলায় লন্ডভন্ড ঘাসফুল! কে কোন দিকে গেলেন?
-
‘কালা হিরণ’ ঘোষণা হতেই মুণ্ডচ্ছেদের হুমকি! সলমনের আইনি নোটিস ছিঁড়ে পালটা চ্যালেঞ্জ প্রযোজকের
-
দলে কথা বলার সুযোগ পাননি! ভোটে হেরে রাজনৈতিক সন্ন্যাসের সিদ্ধান্ত প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের