শঙ্কর কুমার রায়, রায়গঞ্জ: রোগীর পরিজনদের রোষের মুখে চিকিৎসক বা হাসপাতালের কর্মচারীদের পড়ার ঘটনা নতুন নয়৷ মাঝে মাঝেই সংবাদ শিরোনামে উঠে আসে এমন ঘটনা৷ তবে এবার যা ঘটল তাকে অমানবিক বললেও কম বলা হবে৷ এবার রক্ষা পেলেন না অন্তঃসত্ত্বা মহিলা নিরাপত্তারক্ষীরাও৷ এমনই অমানবিক ঘটনার সাক্ষী থাকল রায়গঞ্জের সুপার স্পেশ্যালিটি হাসপাতাল৷
[জমি বিবাদের জেরে সালিশি সভায় ধুন্ধুমার, আহত একই পরিবারের ৩ জন]
ঘটনার সূত্রপাত, বুধবার দুপুরে৷ ওই হাসপাতালের প্রসূতি বিভাগে ভরতি সদ্যোজাত সন্তান ও স্ত্রীকে দেখতে গিয়েছিল নাজির হোসেন। করণদিঘির সাবধান গ্রামের বাসিন্দা এই ব্যক্তি কোনও কারণে দেরি করেই হাসপাতালে যায়৷ তখন পেরিয়ে গিয়েছিল হাসপাতালে রোগীর পরিবারের সাক্ষাতের জন্য নির্ধারিত সময়৷ ফলে তার পথ আটকায় হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত দুই মহিলা নিরাপত্তারক্ষী, জয়া মণ্ডল ও সোমা ঘোষ সরকার৷ সাক্ষাৎ প্রার্থী নাজির হোসেনকে মহিলা ওয়ার্ডে প্রবেশে বাঁধা দেন তাঁরা। অভিযোগ, এরপর প্রথমে দুই মহিলা নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসা শুরু করে ওই ব্যক্তি৷ তারপর তাঁদের উপরে চড়াও হয়ে যায়৷ কার্যত দুই মহিলা রক্ষীকে মারধর শুরু করে।
[দুই বোনের ঝগড়ার জের, বিষ খেয়ে আত্মঘাতী ছাত্রী]
প্রত্যক্ষদর্শীরা জানান, মারতে মারতে ওই দুই মহিলাকে প্রচণ্ড ভাবে ঘায়েল করে অভিযুক্ত নাজির হোসেন। তাকে কোনও ভাবেই আয়ত্তে আনা যাচ্ছিল না৷ ফলে অন্যান্য রোগীর পরিজনরা এসে কোনক্রমে তাঁদের উদ্ধার করেন এবং পালটা গণধোলাই দেয়৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়৷ ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে আটক করে পুলিশ৷ আক্রান্ত দুই মহিলা নিরাপত্তারক্ষীকে ভরতি করা হয়েছে রায়গঞ্জ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে৷ তাঁদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১