Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Arambagh

অভিষেককে জানাতেই মুশকিল আসান! কাজ শুরু আরামবাগের দীর্ঘদিনের বেহাল রাস্তার

খুশি স্থানীয়রা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৩, ১৮:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৩, ১৮:০৪

options
link
অভিষেককে জানাতেই মুশকিল আসান! কাজ শুরু আরামবাগের দীর্ঘদিনের বেহাল রাস্তার zoom
Advertisement

সুমন করাতি, হুগলি: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জানানোর পরই মুশকিল আসন। অভিষেকের নির্দেশে নতুন রাস্তা রাস্তা পেতে চলেছেন আরামবাগের তেলুয়ার বাসিন্দারা। স্থানীয় প্রশাসনকে বছরের পর বছর জানিয়েও কোনও কাজ হয়নি। কিন্তু তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাতেই রাতারাতি রাস্তা তৈরির প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় খুশি স্থানীয়রা।

হুগলির আরামবাগের বাতানল গ্রাম পঞ্চায়েতের তেলুয়ার দুটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। যার মোট দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। নবজোয়ার কর্মসূচিতে তেলুয়ায় জনসভা করতে গিয়েছিলেন অভিষেক। তখনই ওই গ্রামের বৃদ্ধ শিক্ষক নবকুমার গুপ্ত অভিষেকের কনভয়ের সামনে শুয়ে পড়ে ওই রাস্তা তৈরি আবেদন জানিয়েছিলেন। সঙ্গে মহিলারাও ছিলেন। তখনই অভিষেক তাঁদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই রাস্তা তৈরির। এরপরই হুগলি জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা তড়িঘড়ি ওই বেহাল রাস্তা পরিদর্শন করলেন।

Advertisement

[আরও পড়ুন: মনোনয়নে যুদ্ধক্ষেত্র ভাঙড়! বোমার ঘায়ে পিছু হঠল পুলিশ]

এই বিষয়ে প্রাক্তন শিক্ষক নবকুমার গুপ্ত বলেন, দীর্ঘ কয়েকবছর গ্রামের রাস্তার বেহাল। বামফ্রন্টের আমলে এই রাস্তা তৈরি হলেও তা বেহাল অবস্থায় পড়েছিল। বারবার প্রশাসনকে বলেও কোনও কাজের কাজ হচ্ছিল না। অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানোর পরই কাজ শুরু হল।

স্থানীয় বাসিন্দারা জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে তাঁরা আপ্লুত। অভিষেকের ব্যবহারেও অবাক মানুষ। একজন এতবড় নেতার যে এভাবে সকলের মাঝে মিশে যাবেন সেটা কল্পনাও করতে পারেননি গ্রামের মানুষ। এলাকার মানুষের আশা নিশ্চয়ই এবার তাদের এই রাস্তা দ্রুত হবে।

 

[আরও পড়ুন: পেলিং ঘুরে ফেরার পথে দুর্ঘটনা, গঙ্গারামপুরে মৃত্যু দুই ব্যবসায়ীর]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.