দেবব্রত দাস, খাতরা: টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে বারবার আঙুল তোলে বিজেপি। সেই একই অভিযোগে এবার তাদের দিকেও উঠছে আঙুল। কাঠগড়ায় বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আর এই অভিযোগে কোতুলপুরে স্থানীয় যুবকদের বিক্ষোভের মুখে সাংসদ। অভিযোগের মুখে পালটা শাসকদলকে নিশানা সৌমিত্রর।
সোমবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কোতুলপুরের লাউগ্রামের দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। মিলমোড় সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন জড়ো হন। বিজেপি সাংসদকে দেখামাত্রই ‘চোর’ স্লোগান দিতে থাকেন। ‘চোর হঠাও, দেশ বাঁচাও’ বলেও চিৎকার করতে থাকেন বিক্ষোভকারীরা। চাকরি দেওয়ার নামে নেওয়া টাকা ফেরতের দাবিও জানান বিক্ষোভকারীরা।
[আরও পড়ুন: ‘মার গোলি, দেখি কত সাহস’, যাদবপুরে ‘গোলি মারো’ স্লোগান কাণ্ডে গ্রেপ্তারির নির্দেশ মমতার]
স্থানীয় আমদহি গ্রামের বাসিন্দা দীপক গায়েনের দাবি, ২০১৫ সালে চাকরি পাওয়ার আশায় বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে ৭ লক্ষ টাকা দেন। এক লক্ষ টাকা ফেরত দিয়েছেন সাংসদ। বাকি ৬ লক্ষ টাকা ফেরত দেননি। চাকরিও দেননি বলেই অভিযোগ। স্থানীয় আরেক ব্যক্তির দাবি, সাংসদকে হাত তুলে দাঁড় করানোর চেষ্টা করা হয়। তবে তিনি দাঁড়াননি। গরু-ছাগলের মতো ব্যবহার করেছেন বলেই দাবি তাঁর।
সাংসদের নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে পরিস্থিতি সামাল দেন। ঘটনাস্থলে পৌঁছয় কোতুলপুর থানার পুলিশও। পরে অবশ্য সাংসদের গাড়ি গন্তব্যস্থলের দিকে রওনা হয়। অভিযোগ অস্বীকার করেন সাংসদ সৌমিত্র খাঁ। বলেন, “এসব করেই ওরা পঞ্চায়েত ভোটে জিতেছে। তবে সৌমিত্র খাঁ’র রাস্তা আটকানো যায় না। তৃণমূলের গুন্ডাদের বলব এসব বাঁদরামি করে লাভ নেই।”
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: তিন মারাত্মক রাসায়নিকে ঠাসা দত্তপুকুরের বাজি কারখানা! হদিশ পেয়ে স্তম্ভিত তদন্তকারীরা]
সর্বশেষ খবর
-
কৃষ্ণনগর রাজবাড়ির দিঘিতে ভাসছে লাশ! সাতসকালে উদ্ধার দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা
-
‘তোমার বাবার টাকায় খাই?’, ৬৭ বছর বয়সে বিয়ের কথা শুনেই রেগে আগুন নীনা গুপ্তা
-
এবার সরাসরি ‘নীতুদা’র নাম নিয়ে আক্রমণ! ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও বিস্ফোরক বার্তা অস্কারের
-
ব্রিকসে যোগ দিতে চায় পাকিস্তানও, সমর্থন চিনের! কী পদক্ষেপ নয়াদিল্লির?
-
ঝাড়খণ্ডের ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর মোড়! লোকেশনের তথ্য দিতেন কলকাতার ট্রাফিক সার্জেন্ট