রাজা দাস, বালুরঘাট: চাকরির নামে আর্থিক প্রতারণা। গ্রেপ্তার জেলাশাসকের দপ্তরে কর্মরত এক সরকারি কর্মচারী। চতুর্থ শ্রেণির ওই সরকারি কর্মচারীর নাম শুভঙ্কর চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে চাকরির প্রলোভন দিয়ে সাত লক্ষের বেশি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।
জানা গিয়েছে, বালুরঘাটের চকভৃগু এলাকার বাসিন্দা শেফালি চক্রবর্তী ও তাঁর ছেলে শুভঙ্কর চক্রবর্তীর বিরুদ্ধে চাকরির আশ্বাস দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ করেন এলাকারই দুই বাসিন্দা অরিজিৎ দাস এবং দীপেশ বর্মন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শেফালি চক্রবর্তীকে মাসখানেক আগেই গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ। সেই মামলার তদন্তের সূত্র ধরে, ওই সরকারি কর্মী শুভঙ্কর চক্রবর্তী জড়িত থাকায় গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ। এদিন ওই সরকারি কর্মীকে বালুরঘাট আদালতে তুলে পুলিশি রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
[আরও পড়ুন: নরবলি থেকে শ্রীরামকৃষ্ণের উপস্থিতি, জানুন বাগবাজারের সিদ্ধেশ্বরী কালীর ইতিহাস]
বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা জানান, প্রতারণা মামলায় ডিএম অফিসে কর্মরত এক কর্মচারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে আদালতে পুলিশি রিমান্ডের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে মদ্যপ্য অবস্থায় বাইক দুর্ঘটনার আরও একটি মামলা করা হয়েছে বলে জানান বালুরঘাট থানার আইসি।
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের