সৌরভ মাজি, বর্ধমান: রাজ্যের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তথা তৃণমূল নেত্রী সম্পর্কে অশালীন ভাষা প্রয়োগ ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে বিজেপি নেতা রাহুল সিনহার (Rahul Sinha) বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন বর্ধমানের তৃণমূলের নেত্রীবৃন্দ। বুধবার বর্ধমান থানায় রাহুল সিনহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও নেত্রীবৃন্দ সংগঠন বা দলের তরফে নয়, মহিলা হিসেবে শহরের একজন বাসিন্দা হিসেবে, ওই অভিযোগ দায়ের করা হয়েছে।
২১ জুলাই অর্থাৎ মঙ্গলবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারচুয়াল সভার পরে সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাহুল সিনহা। তৃণমূলের অভিযোগ, সেখানে রাজ্য সরকারের সমালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন রাহুল। তৃণমূলের অভিযোগ, রাহুল সিনহা যে ভাষা প্রয়োগ করেছেন তা কোনও রুচিশীল, ভদ্রমানুষ করেন না। সেই কারণেই রাহুল সিনহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। অভিযোগকারী শঙ্করী দে, মণিকা মণ্ডলদের কথায়, “বিজেপি নেতা যে ভাষা প্রয়োগ করেছেন রাজ্যবাসীর কাছে তা অপমানজনক, একজন মহিলার কাছে তা খুবই অসম্মানজনক। তাই আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি।”
[আরও পড়ুন: লকডাউনে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত ব্যাংক, কোন কোন পরিষেবা পাবেন? রইল তালিকা]
প্রসঙ্গত, করোনা সংক্রমণের শঙ্কা থেকে চলতি বছরে ভারচুয়ালি ২১ জুলাই পালন করেছে তৃণমূল। ভারচুয়ালি বক্তব্য রেখেছেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকেই একুশের নির্বাচনের জন্য সকলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে, আগামী বছর চক্রান্ত ও করোনাকে হারিয়ে বৃহত্তর ২১ জুলাই পালিত হবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে নিয়ে বিদ্রুপ করেছেন দিলীপ ঘোষ, রাহুল সিনহা-সহ বিজেপির অনেক নেতারা। অন্যান্য ইস্যুতেও তাঁরা বিঁধেছিলেন তৃণমূল নেত্রীকে।
[আরও পড়ুন: চোপড়া কাণ্ড: বিষক্রিয়াতেই মৃত্যু ফিরোজ আলির, ময়নাতদন্তের রিপোর্ট মিলতেই শুরু চাপানউতোর]
সর্বশেষ খবর
-
পুরভোটের আগে রাজ্য বিজেপিতে বড় রদবদল, মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা
-
টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ঘুষ! হাতেনাতে ধরা পড়লেন উলুবেড়িয়ার ইঞ্জিনিয়ার
-
এবার হিন্দি হবে শীর্ষ আদাতের সরকারি ভাষা! জনস্বার্থ মামলা নিয়ে কী বলল সুপ্রিম কোর্ট?
-
টি-২০ বিশ্বকাপে ভিরমি খেয়েছিল ইংল্যান্ড, এবার এশিয়াডে আফগানদের হারিয়ে চমক নেপালের
-
উজ্জ্বল পাড়িক্কল, দাপট দলীপ ফাইনালের ‘নায়কে’র! অজিদের বিরুদ্ধে দাপুটে টেস্টজয় ভারতের