সৌরভ মাজি, বর্ধমান: সাতসকালে প্রশাসনিক ভবনে আগুন লেগে চাঞ্চল্য ছড়াল। আগুন লাগল পূর্ব বর্ধমানের জেলাশাসকের দপ্তরে। বুধবার সকালে সাফাই কর্মীরাই প্রথম আগুন লাগার বিষয়টি জানতে পারেন। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের চেম্বারটি ঝাড়পোঁছ করতে গিয়েছিলেন সাফাইকর্মীরা। দরজা খুলতেই দেখা যায় গোটা চেম্বার ধোঁয়ায় ঢাকা। সঙ্গে সঙ্গেই প্রশাসনিক ভবনের কর্মীদের জানানো হয়। তবে আগুন লাগলেও জরুরি কোনও নথিপত্র নষ্ট হওয়ার খবর নেই। পুড়ে গিয়েছে এসি মেশিন, আসবাবপত্র-সহ টুকিটাকি সরঞ্জাম। জেলার প্রশাসনিক প্রধানের দপ্তরে কি করে আগুন লাগল জানতে শুরু হয়েছে তদন্ত।

[সংসার চালাতে বৃহন্নলা সেজে পথে, টাকা তুলতে গিয়ে বেধড়ক মার খেলেন যুবক]

জানা গিয়েছে, প্রতি বুধবারের মতো এদিনও সাফাইয়ের কাজে জেলাশাসকের দপ্তরে যান সাফাইকর্মীরা। তবে দরজা খুলতেই চক্ষু চড়কগাছ। ধোঁয়ায় ভরা জেলাশাসকের চেম্বার। হাতে হাতে শুরু হয়ে যায় জল দেওয়ার কাজ। একইসঙ্গে দপ্তরের কর্মীদেরও বিষয়টি জানানো হয়। খবর যায় দমকলে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দপ্তর সূত্রের খবর, জেলাশাসকের চেম্বারের এসি মেশিন, আসবাব ও টুকিটাকি সরঞ্জাম পুড়েছে আগুনে। তবে নথিপত্র বা গুরুত্বপূর্ণ কাগজের কোনওরকম ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পূর বর্ধমানের জেলাশাসক রাহুল শ্রীবাস্তব। নিজেই খতিয়ে দেখেন গোটা দপ্তর। তারপর জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে শর্ট সার্কিট হয়েই কোনওভাবে আগুন লেগেছে। তবে সঠিক কারণ তদন্তের আগে জানা যাবে না। খুব শিগগির শুরু হবে তদন্ত। তবে আগুন লাগলেও ক্ষয়ক্ষতি আহামরি কিছু নয়।
ছবি: মুকুলেসুর রহমান
[ভোট পরবর্তী হিংসা অব্যাহত, তরুণ বিজেপি কর্মীর মৃত্যুতে উত্তপ্ত পুরুলিয়া]
সর্বশেষ খবর
-
হাওড়া শহরের সার্বিক উন্নয়নই লক্ষ্য, এবার যৌথভাবে কাজ করবে রেল, পুরসভা
-
‘বিজেপির নিচুতলায় তৃণমূলীকরণ হবে না’, স্পষ্ট বার্তা শমীকের
-
‘ইরান আমাকে মেরে ফেললে ওদের বোমা মেরে ওড়াবে সেনা’, রণহুঙ্কার ট্রাম্পের
-
ঐতিহ্যের উইম্বলডনে চতুর্থ ভারতীয় হিসাবে নজির শুভমানের, শচীনের সঙ্গে ছবি ভাইরাল
-
দু’মাসেই বড় বদল! তৃণমূল জমানার ডামাডোল কাটিয়ে একগুচ্ছ কাজ বর্ধমান উন্নয়ন সংস্থায়