সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: পুজোর মুখে ভয়াবহ আগুন মৌসুনি দ্বীপে। ভয়াবহ আগুনে পুড়ে ছাই একটি টুরিস্ট কটেজ। বৃহস্পতিবার ভোরে কটেজটিতে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। কিছু করার আগে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোটা কটেজে। দুর্ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
কটেজের ম্যানেজার সুরজিৎ দাস জানিয়েছেন, ‘আনুমানিক সাড়ে পাঁচটা থেকে ৬ টার মধ্যে আগুন লাগে। কটেজের চারটি রুম অফিস রুম, স্টোর রুম, কিচেন এবং ডাইনিং রুম সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের চিৎকার চেঁচামেচিতে তিনি বাইরে এসে দেখেন যে দাউদাউ করে আগুন জ্বলছে।’
স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বালতিতে করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা হয় কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়। পুড়ে ছাই হয়ে যায় কটেজটি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের অন্তর্গত মৌসুনি দ্বীপ ভ্রমণ পিপাসুদের কাছে পরিচিত জায়গা। অনেকেই সপ্তাহান্তে এখানে ছুটি কাটাতে আসেন। তবে মৌসুনি দ্বীপে পর্যটন ব্যবসা নিয়ে অভিযোগ অনেক দিনেরই। অভিযোগ, উপকূল আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে একের পর এক হোটেল, রিসর্ট। এই নিয়ে হাই কোর্টেও মামলা চলছে। এবার আগুন লাগল মৌসুনি দ্বীপে।
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?