Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১ অক্টোবর ২০২৬
Chakdaha Fire

চাকদহে সার্ভিস সেন্টারে ভয়াবহ আগুন! ভস্মীভূত একাধিক বাইক, যন্ত্রাংশ

চাকদহে বাইকের সার্ভিস সেন্টারে আগুন লেগে ভস্মীভূত একাধিক বাইক ও বাইকের যন্ত্রাংশ। হতাহতের কোনও খবর নেই।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৩:০০

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৩:০০

options
link
চাকদহে সার্ভিস সেন্টারে ভয়াবহ আগুন! ভস্মীভূত একাধিক বাইক, যন্ত্রাংশ zoom
বুধবার, ২৫ মার্চ। চাকদহে বাইকের সার্ভিস সেন্টারে ভয়াবহ আগুন। নিজস্ব ছবি।
Advertisement

নদিয়া জেলার চাকদহে বনগাঁ রাজ্য সড়কের পাশে লালপুরে একটি বহুজাতিক সংস্থার বাইকের সার্ভিস সেন্টারে আগুন (Chakdaha Fire) লেগে ভস্মীভূত হয়ে গেল একাধিক বাইক ও বাইকের যন্ত্রাংশ। আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত হয় পাশের একটি দোকানও। আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। বুধবার সকালের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তড়িঘড়ি দমকলকে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার সকালে পথচলতি মানুষজন ওই সার্ভিস সেন্টারে ধোঁয়া ও আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা দমকল বিভাগ এবং চাকদহ থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল বিভাগের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই সার্ভিস সেন্টারের পাশের একটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। দমকল বিভাগের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগে থাকতে পারে। বাইকের সার্ভিস সেন্টারে প্রচুর পরিমাণে মোবিল মজুত ছিল। শর্ট সার্টিকের জেরে আগুন ওই মোবিলে পড়তেই দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে এই ঘটনা ভয়াবহ অগ্নিকাণ্ডের রূপ নেয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সার্ভিস সেন্টারের মালিক বলেন, দোকানে প্রচুর টাকার যন্ত্রাংশ ছিল। সেগুলি সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর দমকল এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। কোনও প্রাণহানি ঘটেনি। তবে প্রচুর টাকার ক্ষতি হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.