Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Fire Safety Bakkhali Hotel

বকখালির একাধিক হোটেলে নেই সঠিক অগ্নিনির্বাপণ ব্যবস্থাই! প্রশাসনের সারপ্রাইজ ভিজিটে ফাঁস কেলেঙ্কারি

প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী এক মাসের মধ্যে প্রতিটি হোটেলকে ফায়ার সেফটি লাইসেন্স নবীকরণ করতে হবে

সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১৪:৫৯

link
সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১৪:৫৯

options
link
বকখালির একাধিক হোটেলে নেই সঠিক অগ্নিনির্বাপণ ব্যবস্থাই! প্রশাসনের সারপ্রাইজ ভিজিটে ফাঁস কেলেঙ্কারি zoom
বকখালির ফাইল ছবি।
Advertisement

গত সোমবার কাকভোরে আগুন গ্রাস করেছিল তারাপীঠের হোটেলকে। ঠিক দু’দিনের ব্যবধানে নিউ মার্কেটের হোটেলেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। দুটি ক্ষেত্রেই মোট ১৮ জনের মৃত্যু হয়। একের পর এক অগ্নিকাণ্ডের পরেই প্রশ্নের মুখে হোটেলগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা। প্রশ্নের মুখে পর্যটকদের সুরক্ষাও। যদিও পর পর দুই অগ্নিকাণ্ডের পরেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। পর্যটনকেন্দ্রগুলিতে হোটেলগুলির নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে। শুরু হয়েছে অডিট। এবার বকখালির একাধিক হোটেলে (Bakkhali Hotel) সারপ্রাইজ ভিজিট প্রশাসনের। পর্যটকদের জন্য কতটা সুরক্ষিত সেখানকার হোটেলগুলি? সরজমিনে খতিয়ে দেখেন আধিকারিকরা।

কাকদ্বীপের এসডিও শুভঙ্কর ভট্টাচার্য বলেন, ”বেশ কিছু হোটেলে চ্যুতি-বিচ্যুতি পাওয়া গিয়েছে। সেই মতো হোটেলগুলিকে সতর্ক করা হয়েছে। সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ারও কথা জানানো হয়েছে।”

শনি-রবি হোক কিংবা লম্বা ছুটি! সুযোগ পেলেই এখন মানুষজন ঘুরতে বেরিয়ে পড়েন। সেই তালিকায় অবশ্যই থাকে বকখালি। কিন্তু সেখানকার হোটেলগুলি কতটা সুরক্ষিত পর্যটকদের জন্য। তা খতিয়ে দেখতেই আজ, মঙ্গলবার কাকদ্বীপ মহকুমা প্রশাসন, দমকল বিভাগ, নামখানা ব্লক প্রশাসন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ প্রতিনিধি দল বকখালির একাধিক প্রথম সারির আবাসিক হোটেলে আচমকা হানা দেয়। পরিদর্শনকালে আধিকারিকরা হোটেলগুলির ফায়ার সেফটি লাইসেন্স, অগ্নিনির্বাপণ যন্ত্রের বর্তমান কার্যকারিতা এবং রান্নাঘরের সার্বিক পরিবেশ ও নিরাপত্তা খতিয়ে দেখেন। জানা গিয়েছে, তদন্তে একাধিক হোটেলের ফায়ার সেফটি বিধিতে গলদ ধরা পড়েছে। যা নিয়ে প্রকাশ্যেই চরম অসন্তোষ প্রকাশ করেন আধিকারিকরা। ঘটনাস্থলেই হোটেল মালিক ও স্থানীয় হোটেল অ্যাসোসিয়েশনকে কড়া বার্তা দেওয়া হয়। 

Advertisement
হোটেলে সারপ্রাইজ ভিজিট প্রশাসনিক আধিকারিকরা।

শুধু তাই নয়, প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী এক মাসের মধ্যে প্রতিটি হোটেলকে ফায়ার সেফটি লাইসেন্স নবীকরণ করতে হবে। শুধু তাই নয়, সচল রাখতে হবে অগ্নিনির্বাপণ ব্যবস্থাও। নির্ধারিত এই সময়সীমার মধ্যে নিয়ম না মানলে সংশ্লিষ্ট হোটেলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কাকদ্বীপ মহকুমা প্রশাসন।

কাকদ্বীপের এসডিও শুভঙ্কর ভট্টাচার্য বলেন, ”বেশ কিছু হোটেলে চ্যুতি-বিচ্যুতি পাওয়া গিয়েছে। সেই মতো হোটেলগুলিকে সতর্ক করা হয়েছে। সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ারও কথা জানানো হয়েছে।” অন্যদিকে বকখালি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুভাষ মাঝি জানান, ফায়ার সেফটির বিষয়টি ঠিক করার কথা বলা হয়েছে। এজন্য এক মাসের সময়ও দেওয়া হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.