দেবব্রত মণ্ডল, বারুইপুর: কাঁকড়া ধরতে নৌকোয় দুই মৎস্যজীবী গিয়েছিলেন সুন্দরবনের আরবেশের জঙ্গলে। আচমকা জলদস্যুর হানা! মারধর করে চোখের সামনে মোবাইল-সহ যা ছিল, তা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। খালি নৌকো নিয়ে কোনওক্রমে ঘরে ফিরলেন মৎস্যজীবীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সুন্দরবনের বিস্তীর্ণ অংশের বাসিন্দাদের পেটের তাগিয়ে নিয়মিত যেতে হয় গভীর জঙ্গলে। সেখানে প্রতিমুহূর্তে মৃত্যুর হাতছানি। বহু মৎস্যজীবী বাঘের কবলে পড়েন। মৃত্যুর ঘটনাও নেহাত কম ঘটে না। তা সত্ত্বেও উপার্জনের তাগিদে কাঁকড়া, মাছ ধরতে মৎস্যজীবীদের যেতেই হয়। বৃহস্পতিবার সুন্দরবনের ছোট মোল্লাখালির বাসিন্দা ২ মৎস্যজীবী গিয়েছিলেন আরবেশের জঙ্গলে। আচমকাই ৫ থেকে ৬ জনের একটি দল হামলা চালায় ওই নৌকোয়।
অভিযোগ, দুই মৎস্যজীবীকেই বেধড়ক মারধর করা হয়। তাঁদের কাছে থাকা মোবাইল, জাল ও যাবতীয় সবকিছু ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। বাধা দিয়েও কোনও লাভ হয়নি। এরপর আহত অবস্থায় খালি নৌকো নিয়ে কোনওক্রমে ঘরে ফেরেন মৎস্যজীবীরা। তারপরই থানায় অভিযোগ দায়ে করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ও বনদপ্তর। এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে মৎস্যজীবীদের মধ্যে।
সর্বশেষ খবর
-
ঋতব্রতর ‘বিরোধী’ দলনেতা নির্বাচনকে চ্যালেঞ্জ করবে কালীঘাট? কল্যাণ বলছেন, ‘আদালতে প্রমাণ হবে’
-
নিজের রাজ্যের লিগেই অবিক্রীত রাহুল, আইপিএলে দারুণ ফর্ম সত্ত্বেও কেন এই অবস্থা?
-
প্রেমে প্রত্যাখ্যানের বদলা! অফিসে সহকর্মীদের সামনে তরুণীকে কুপিয়ে ‘খুন’ প্রাক্তন প্রেমিকের, প্রকাশ্যে ভিডিও
-
শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু, প্রথম জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের, পদ ছাড়লেন সভাধিপতি
-
সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করলে কড়া শাস্তি, নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের