Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৯ মৎস্যজীবী, চলছে তল্লাশি

নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সমুদ্রে গিয়েছিল কাকদ্বীপের মৎস্যজীবীদের ট্রলার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০১৮, ১৫:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০১৮, ১৫:১১

options
link
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৯ মৎস্যজীবী, চলছে তল্লাশি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার উলটে নিখোঁজ নয় মৎস্যজীবী। বুধবার ঘটনাটি ঘটেছে সুন্দরবনের কেঁদো দ্বীপের কাছে। ট্রলার উলটে যাওয়ার খবর পেয়েই কাকদ্বীপ থেকে উদ্ধারের জন্য বেশ কয়েকটি ট্রলার নিয়ে মৎস্যজীবীরা যান। ১৫ জন নিখোঁজ মৎস্যজীবীদের মধ্যে ছজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা এখনও নিখোঁজ। তাঁদের উদ্ধারের জন্য প্রশাসনের সঙ্গে যৌথভাবে তল্লাশি চালাচ্ছে স্থানীয় মৎস্যজীবীরা।

[আকাঙ্ক্ষায় সভাধিপতির ‘হট সিট’, বায়োডেটা জমা দিলেন তৃণমূলের জয়ী ২৬ সদস্যই]

জানা গিয়েছে, আবহাওয়া দপ্তরের নির্দেশ মাফিক সমুদ্রে মাছ ধরতে যাওয়াতে নিষেধাজ্ঞা জারি করছিল প্রশাসন। আগামী ১৫ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকছে। অভিযোগ, নিখোঁজ ও উদ্ধার হওয়া মৎস্যজীবীরা সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মাছ ধরতে যান। প্রায় ২০টি ট্রলার গিয়েছিল মাছ ধরতে। তারমধ্যে একটি ট্রলার দুর্ঘটনার মুখে পড়ে। এখনও পর্যন্ত ছ’জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ন’জনের খোঁজে প্রশাসনের সঙ্গে একযোগে তল্লাশি চলছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্থানীয়দের অনুমান ১০টি ট্রলার নিষেধ উপেক্ষা করলেও হিসেব বলছে তার বেশি ট্রলারই এখন সমুদ্রে রয়েছে। তবে সেই সংখ্যাটা কত তা এখনও স্পষ্ট নয়। ট্রলারগুলি ফিরলে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা মানার জন্য প্রশ্নের মুখে পড়তে হতে পারে। এমনটাই মনে করছেন অনেকে। এদিকে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা।

ছবি: বিশ্বজিৎ নস্কর 

[মুর্শিদাবাদ মেডিক্যালে কলেজেই বাদুড়ের আস্তানা, নিপার আতঙ্ক সর্বত্র]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.