Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Howrah

পাঁচটি কুকুরছানাকে জীবন্ত পুড়িয়ে হত্যা! নৃশংস কাণ্ডে গর্জে উঠলেন হাওড়ার বাসিন্দারা 

শুক্রবার বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছা এলাকায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৫, ১৯:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৫, ১৯:২২

options
link
পাঁচটি কুকুরছানাকে জীবন্ত পুড়িয়ে হত্যা! নৃশংস কাণ্ডে গর্জে উঠলেন হাওড়ার বাসিন্দারা  zoom
প্রতীকী ছবি

অরিজিৎ গুপ্ত, হাওড়া: মর্মান্তিক, অমানবিক! ঘুমের মধ্যে পথকুকুর পাঁচটি ছানাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পশুপ্রেমী সংগঠনের কর্মীরা। ক্ষোভ এলাকার বাসিন্দাদের মধ্যে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন তাঁরা। শুক্রবার বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন চারেক আগে হাওড়া জগাছা থানার অন্তর্গত হাটপুকুর এলাকায় একটি পথকুকুর বেশ কয়েকটি বাচ্চার জন্ম দেয়। সেগুলি থাকছিল স্থানীয় ক্লাব সংলগ্ন এলাকায়। অভিযোগ, শুক্রবার সেই পথকুকুরগুলিকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ অভিযোগ তুলেছেন পশুপ্রেমীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পশুপ্রেমী সংগঠনের কর্মীরা। খবর দেওয়া হয় পুলিশকে। অগ্নিদগ্ধ কুকুর বাচ্চাগুলোর দেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হৃদয় বিদারক এই ঘটনায় শিউরে উঠেছেন এলাকায়। কী করে এমন কাণ্ড ঘটানো যায়, তা নিয়ে সন্দিহান তাঁরা। পাশাপাশি ক্ষোভও জমেছে তাঁদের মধ্যে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “মর্মান্তিক ঘটনা। দিন চারেক আগে একটি কুকুর বাচ্চা দেয়। সম্ভবত ছয়টি বাচ্চা ছিল। এলাকাতেই থাকছিল। যে বা যারা করেছে শাস্তি হোক। ছোট কিংবা বড় যেই হোক, যেন ছাড়া  না হয়।” পশুপ্রেমী সংগঠনের এক সদস্য বলেন, “আমরা দেখভাল করছিলাম। খবর পেলাম আগুনে পুড়ে ছানাগুলি মারা গিয়েছে। ওদের হত্যা করা হয়েছে। নৃশংস এই কাণ্ডের শাস্তি চাই।” ঘটনার তদন্ত শুরু করেছে জগাছা থানার পুলিশ। খতিয়ে দেখা  হচ্ছে এলাকার  সিসিটিভি ফুটেজ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.