শান্তনু কর, জলপাইগুড়ি: ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে ইতিমধ্যেই সুর চড়িয়েছে তৃণমূল। দিল্লিতেও আন্দোলন করেছে ঘাসফুল শিবির। রাজভবন অভিযানের ডাকও দেওয়া হয়েছে। তবে তৃণমূলের কর্মসূচির দিনই উত্তরবঙ্গে রাজ্যপাল। তবে উত্তরবঙ্গে বকেয়া ফেরতের দাবিতে সরব বিপর্যয় কবলিতরা।
বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে সোজা উত্তরবঙ্গে চলে আসেন রাজ্যপাল। দার্জিলিংয়েরর শ্বেতিঝোরায় ধস কবলিত এলাকা ঘুরে দেখেন। এরপর যান জলপাইগুড়িতে। বিপর্যস্তদের পরিস্থিতি খতিয়ে দেখতে রংধামালি ত্রাণশিবিরে যান। দুর্গতদের সঙ্গে কথা বলেন। রাজ্যপালের কাছে ১০০ দিনের কাজের বকেয়া ফেরতের দাবি জানান বঞ্চিতরা। এ বিষয়ে কেন্দ্র এবং রাজ্যের সঙ্গে কথা বলবেন বলেই আশ্বাসও দেন তিনি।
[আরও পড়ুন: জল প্রকল্পের পাইপ কেনার নামে কোটি টাকার দুর্নীতি! ব্যাপক শোরগোল ইংরেজবাজারে]
এছাড়া দুর্যোগ কবলিতদের আপাতত এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন রাজ্যপাল। প্রত্যেকের হাতে তুলে দেন মিষ্টি। রাজ্যপাল জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার পথে সার্কিট হাউসের কাছে অশান্তির পরিস্থিতি। বিক্ষোভ দেখায় তৃণমূল। রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয় বাগডোগরা বিমানবন্দরের কাছেও। উত্তরবঙ্গ সফর শেষে সোজা দিল্লি চলে যাওয়ার কথা তাঁর।
[আরও পড়ুন: ‘দেখা করতে হলে উত্তরবঙ্গে আসুন’, তৃণমূলকে প্রস্তাব রাজ্যপালের, ‘জমিদারি’তে তোপ শাসকদলের]
সর্বশেষ খবর
-
এলাহাবাদ হাই কোর্টের তীব্র ভর্ৎসনা জ্ঞানেশ-কন্যাকে, বঙ্গতনয়া আকৃতিকে ৫ লক্ষ ক্ষতিপূরণেরও নির্দেশ
-
পার্লামেন্ট-সহ ভারতের ৩২ বায়ুসেনা ঘাঁটি ধ্বংস! এআই ভিডিওয় ‘সিঁদুরে জ্বালা’ জুড়োচ্ছে পাকিস্তান
-
মাদকের বাড়বাড়ন্ত কেন? মন্ত্রীকে প্রশ্ন করতেই ‘শাসানি’, পাঞ্জাবে ‘আত্মঘাতী’ অসহায় কৃষক
-
‘দেশু ৭’-এর প্রথম গান মুক্তির পরই রেকর্ড, এক মিলিয়ান পেরিয়ে উচ্ছ্বসিত দেব-শুভশ্রী
-
‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরতও হবে’, জিটিএ দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর