Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Kalyani

নাবালিকা যৌন নির্যাতন, পড়শি ‘মামা’কে ১০ বছরের জেলের সাজা কল্যাণী আদালতের

এই রায় শুনে খুশি ওই নাবালিকার পরিবার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৫, ১৫:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৫, ১৫:২৭

options
link
নাবালিকা যৌন নির্যাতন, পড়শি ‘মামা’কে ১০ বছরের জেলের সাজা কল্যাণী আদালতের zoom
সাজা শোনানোর পর আদালত চত্বরে পুলিশ ও আইনজীবীরা। নিজস্ব চিত্র

সুবীর দাস, কল্যাণী: নাবালিকা ভাগ্নীর উপর যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল গুণধর ‘মামা’। কয়েক বছর ধরে মামলা চলার পরে আজ শনিবার সাজা ঘোষণা হল। কল্যাণী মহকুমা আদালত ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল। তাঁকে ১০ বছরের সাজা শোনাল আদালত।

পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারির। হরিণঘাটা থানার ফতেপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই নয় বছরের নাবালিকা। ওই এলাকার বাসিন্দা চিরঞ্জিত ধারা, সম্পর্কে তার মামা হয়। পুতুল কিনে দেওয়ার নাম করে ওই নাবালিকাকে নিয়ে বেরিয়েছিল ওই ব্যক্তি। কিন্তু বাজারে না গিয়ে ওই নাবালিকাকে নিয়ে চিরঞ্জিত ফতেপুর স্কুলপাড়ার একটি নির্জন ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানেই ভাগ্নীর উপর নির্যাতন চালাতে থাকে সে।

Advertisement

নাবালিকা একাধিক বার বারণ করলেও সেই কথা কানে তোলেনি মামা। গায়ের জোরে মামার সঙ্গে পেরেও ওঠেনি নাবালিকা। পরে ওই নাবালিকাকে ছেড়ে দেন চিরঞ্জিত। ওই নাবালিকা ফিরে বাড়ির লোকজনকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপরেই পরিবারের লোকজন চিরঞ্জিত ধারার বিরুদ্ধে হরিণঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। পকসো ধারায় মামলা শুরু হয়। নাবালিকার বয়ানও রেকর্ড করা হয়েছিল। এলডি এডিজে কল্যাণী আদালতে শুরু হয় মামলা।

গতকাল শুক্রবার আদালত তাকে দোষী সাব্যস্ত করেছিল। আজ শনিবার চিরঞ্জিত ধারার সাজা ঘোষণা হল। বিচারক তাকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এছাড়াও পাঁচহাজার টাকা জরিমানা করা হয়েছে। এই রায় শুনে খুশি ওই নাবালিকার পরিবার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.