অংশুপ্রতীম পাল, খড়গপুর: তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাই। তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও নগদ টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর টাউন থানার ১৫ নম্বর রেল ওয়ার্ডের মথুরাকাটি এলাকায়। এই ঘটনায় খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলর বানতা মুরলি।
মঙ্গলবার রাতে খড়গপুর ১৫ নম্বর রেল ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বনথা মুরলী বাড়িতে ছিলেন না। সে সময় তাঁর স্ত্রী বনথা বিজয়া বাড়িতে একা ছিলেন। অভিযোগ, হঠাৎ চার দুষ্কৃতী বাইকে চেপে আসে। তার পর তাঁর বাড়িতে ঢুকে স্ত্রীর হাত-পা বেঁধে ফেলে। মাথায় বন্দুক ঠেকিয়ে চলে লুটপাট। কয়েক লক্ষ টাকার সোনার গয়না, নগদ টাকা ছিনতাই করে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।
[আরও পড়ুন: শান্তনু গাঁজাখোর, ভোট দেবেন না! কেন্দ্রীয় মন্ত্রীকে বেনজির আক্রমণ দলেরই বিধায়কের, ভাইরাল অডিও]
চিৎকার চেঁচামেচি শুনেই স্থানীয়রা ঘটনাস্থলে দৌঁড়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর টাউন থানার পুলিশ। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূল কাউন্সিলরের বাড়িতে লুটপাটের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। লোকসভা ভোটের মুখে এই ঘটনার নেপথ্যে কোনও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার আকস্মিকতায় হতবাক তৃণমূল কাউন্সিলরের পরিবারের লোকজন। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
[আরও পড়ুন: আচমকা বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি সব্যসাচী চক্রবর্তী]
সর্বশেষ খবর
-
সঙ্গে অভিষেকের চিঠি, ‘বিদ্রোহী’দের আগেই স্পিকারের দ্বারস্থ ‘মমতাপন্থী’ সাগরিকা-কীর্তি
-
‘দুঃখিত, মায়ের ফোন…’, সাংবাদিক সম্মেলন থামিয়ে মন জয় করলেন নীতীশ রেড্ডি
-
ওমান উপকূলে নয়া বিপদ, মাঝসাগরে ইঞ্জিন বিকল বাণিজ্যতরীর, উদ্ধার ১৪ ভারতীয় নাবিক
-
আচমকা বন্ধ হয়েছে মোবাইল নম্বর? সতর্ক না হলে ব্যাঙ্কের অ্যাকসেস চলে যেতে পারে অন্যের হাতে!
-
দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের বৈঠকে শুভেন্দু, সমুদ্রবন্দর নিয়ে আলোচনার সম্ভাবনা