পরনে কালো কোর্ট। আদালত চত্বরে উকিল পরিচয় দিয়ে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। ঘটনায় ৩ জনকে আটক করল পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন এক যুবক এবং দুই যুবতী। মঙ্গলবার বিকেলে গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বরে।
জানা গিয়েছে, এদিন ওই যুবক এবং দুই যুবতী কালো কোর্ট পরে আদালত চত্বরে এসেছিলেন। তাঁদের নিজেদের মধ্যেই বিবাদ চলছিল। তা দেখে অন্যান্য আইনজীবীরা সেখানে ছুটে আসেন। সন্দেহ হতেই তাঁদের আদালত চত্বরে বসিয়ে রাখেন তাঁরা। এরপরই সেখানে আসেন প্রতারিতরা। তাঁদের দাবি, শংকর ঘোষ নামে এক যুবক ঋণ দেওয়ার নাম করে সমাজমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছিলেন। পরিচয় দিয়েছিলেন তিনি বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী। অভিযোগ, ঋণ দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেন। জানা গিয়েছে, এদিন বনগাঁ আদালতে ঋণের কাগজপত্র এবং তাঁদের নথিপত্র নোটারি করার জন্য ডাকা হয়। এরপর তাঁদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বলেন অভিযুক্তরা৷
আরও পড়ুন:
অভিযুক্তরা আটক হতেই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যায় প্রতারিতদের কাছে। বীরভূম থেকে আসা এক ব্যক্তির কথায়, “বেসরকারি সংস্থার মাধ্যমে কোর্ট এগ্রিমেন্ট করে লোন দেওয়া হয়। অনলাইনের মাধ্যমে ৪০ হাজার টাকা নেওয়া হয়।” তাঁর দাবি, এদিন আরও ৬ জনের কাছ থেকে ২০ হাজার টাকা করে নেওয়া হয়। যদিও এই দাবি খারিজ করে দিয়েছে পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।
সর্বশেষ খবর
-
পুরনির্বাচনের আগেই রাজ্য কমিটি ঘোষণা বিজেপির, গুরুদায়িত্বে শুভেন্দু, পদে শিশিরও
-
ইন্ডিয়া’য় যোগ নয়? নতুন জোট গঠন করলেন বিজয়, নামেও রয়েছে চমক
-
‘আইফেল টাওয়ার থেকে মহিলাদের সরাতে হবে’, শর্ত ঘিরে বিতর্ক, ক্ষমা চাইল হিন্দু সংস্থা
-
আইসিএনইউ ২০২৬: আন্তর্জাতিক পুষ্টি সম্মেলন, চিকিৎসায় পুষ্টির নতুন দিশা
-
প্রতীক কার? উপনির্বাচনের আগেই তৃণমূলের ভাগ্য নির্ধারণ, দু’পক্ষকেই তলবের পথে কমিশন