তাজ্জ্বব কান্ড! গ্যাস ভরা সিলিন্ডারের ভিতরে দৃশ্যত ভাসছে লিটার লিটার ঘোলাটে জল। এমন অদ্ভুত দৃশ্য দেখে রীতিমতো থ গৃহিনী! রবিবার এমনই অভাবনীয় ঘটনার সাক্ষী থাকল পাড়া পড়শি কৌতুহলী মহিলারা। এই ঘটনায় উওর দিনাজপুরের ইসলামপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়ার ঘটনায় মহিলা মহলে কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কীভাবে সিলিন্ডারের মধ্যে জল এল তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে এই ঘটনায় চরম ক্ষুব্ধ স্থানীয় কাউন্সিলর অসিত সেন। গ্যাস ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
হেঁশেল ঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার হয় ১৪ কেজির। আর সিলিন্ডারের ভিতরে ভাসছে জল! তাও আবার একটু-আধটু নয়, প্রায় চোদ্দ কেজি তরল গ্যাসের আধারের মধ্যে দশ লিটার জল স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর পুরসভার দক্ষিণ পাড়ার বাসিন্দা শিখা ভট্টাচার্য ৫-৬ দিন আগে একটি ইন্ডিয়ান গ্যাস ডিলারের কাছ থেকে ভরা নতুন গ্যাস সিলিন্ডার বাড়িতে নিয়ে আসেন। ওই মহিলার অভিযোগ, “দিন কয়েকে গ্যাস দিয়ে রান্না করার পর হঠাৎ করেই সিলিন্ডার থেকে গ্যাস জ্বলা থমকে পড়ে। খবর পেয়ে গ্যাস ডেলিভারির এক কর্মীকে বাড়িতে পৌঁছন। এদিন ওই কর্মী সিলিন্ডার পরীক্ষা করে প্রথমে জানান যে রেগুলেটর খারাপ হয়েছে। পরে রেগুলেটর পরিবর্তন করা হলেও সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল না। তখন সন্দেহ হওয়ায় সিলিন্ডারটি ঝাঁকিয়ে দেখা হয়। তাতে মনে হয় সিলিন্ডারের ভিতরে জল রয়েছে।
শেষপর্যন্ত সিলিন্ডারের ওয়াশার খুলে সেটিকে উল্টো করে একটি বালতির মধ্যে দাঁড় করাতেই হু হু করে ভিতর থেকে জল বেরিয়ে আসে।”
আরও পড়ুন:

ওই গৃহিণীর কথায়, সিলিন্ডারের মধ্যে প্রায় দশ লিটারের কাছাকাছি জল ছিল! আর এহেন দৃশ্যে কার্যত হতবাক প্রতিবেশীরাও। গ্যাস ডিলারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন তাঁরা। এই ঘটনায় ক্ষুব্ধ সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের অসিত সেন বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। স্থানীয় গ্যাস ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা আইনানুগ ব্যবস্থার জন্য অভিযোগ জানানো হবে।” এদিকে এলপিজির ইসলামপুর শাখার ডিলারের সন্তোষ বোস অবশ্য বলেন,” অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সর্বশেষ খবর
-
‘কেন বৈভব বাদ?’, চিৎকার বিশ্বজয়ী তারকার স্ত্রীর, খেলা দেখাই বন্ধ প্রাক্তন ক্রিকেটারের ঘরে!
-
রেজিনগরে ফ্রন্টের ফাটল আরও চওড়া! উপনির্বাচনে সিপিএম-আরএসপির পৃথক মনোনয়ন
-
তোলাবাজির অভিযোগ! কীর্তিকে রক্ষাকবচ দিয়েও সিআইডির ডাকে সাড়া দেওয়ার নির্দেশ হাই কোর্টের
-
‘স্পাইসজেট চোর’, উড়ান বিভ্রাটে বিক্ষোভ যাত্রীদের! উত্তপ্ত দিল্লি বিমানবন্দর
-
দ্রুত ওজন কমায় বদলাতে পারে মুখের গড়ন! সোহেল খানের চেহারায় কেন এমন পরিবর্তন?