সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ কিশোরীকে৷ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে ঘরছাড়া গোটা পরিবার৷ আপাতত আতঙ্কে দিন কাটাচ্ছে ওই কিশোরী৷ ঘটনার মাসতিনেক পর দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল ডায়মন্ড হারবার থানার পুলিশ৷
ভিনধর্মে সম্পর্কে আপত্তি পরিবারের, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুগল
নির্যাতিতা কিশোরী ডায়মন্ড হারবার থানার গৌরীপুরের বাসিন্দা৷ সপ্তম শ্রেণিতে পড়ার সময় গৌরব মণ্ডল নামে এক যুবকের সঙ্গে আলাপ হয় তার৷ বাড়িতে আসা যাওয়া শুরু করে গৌরব৷ প্রেমের প্রস্তাব দিলেও, তাতে রাজি হয়নি ওই কিশোরী৷ মাসতিনেক আগে টিউশন সেরে বাড়ি ফিরছিল ওই স্কুলছাত্রী৷ অভিযোগ, সেই সময় জোর করে কিশোরীকে এলাকারই একটি ফাঁকা মাঠে নিয়ে যায় গৌরব৷ ধর্ষণ করে সে৷ এরপর বিয়ের প্রতিশ্রুতি দেয় গৌরব৷ প্রতিশ্রুতি পাওয়ার পর বাড়িতে আর ধর্ষণের ঘটনা জানায়নি কিশোরী৷ ঘনিষ্ঠতা বাড়তে থাকে গৌরব এবং ওই কিশোরীর৷ দিঘাতেও বেড়াতে যায় দু’জনে৷ ইতিমধ্যেই কিশোরী জানতে পারে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে৷ গৌরবকে সে কথা জানায় কিশোরী৷ বিয়ে করবে বলে জানায় ওই যুবক৷ গৌরবের মাধ্যমে তাপস হালদার নামে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় স্কুলছাত্রীর৷ বিয়েতে তাপস মধ্যস্থতা করবে বলেই কিশোরীকে জানায় গৌরব৷ ১৬ ডিসেম্বর রাতে গৌরব ফোন করে বাড়ির পাশের মাঠে প্রেমিকাকে ডাকে৷ সেখানেই গৌরব এবং তাপস দু’জনে মিলে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে বলেও অভিযোগ৷ এমনকী গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টাও করে তারা৷ কোনওক্রমে তাদের কবল থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরে যায় কিশোরী৷ গোটা ঘটনাটি বাড়িতে জানায় সে৷
ফের শিশুচোর সন্দেহে গণপিটুনি, নিগৃহীত মানসিক ভারসাম্যহীন
এরপর ১৯ ডিসেম্বর ভূষণা মহিলা সমিতির সদস্যদের দ্বারস্থ হয় নির্যাতিতা৷ তাঁদের মাধ্যমে স্থানীয় তৃণমূল নেতা অরুময় গায়েনের সঙ্গে কথা বলেন কিশোরী এবং তাঁর বাবা-মা৷ ডায়মন্ড হারবার থানাতেও অভিযোগ দায়ের করা হয়৷ সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ শনিবার রাতে গৌরব এবং তাপসকে গ্রেপ্তার করে৷ এই ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই কিশোরী৷ আতঙ্কে দিন কাটাচ্ছেন নির্যাতিতার বাবা-মা৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার