Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

অনুশীলনে লক্ষ্যভ্রষ্ট তির বিঁধল প্রতিযোগীর গলায়, সংকটে খুদে তিরন্দাজ

গলার ডান পাশে এফোঁড়-ওফোঁড় হয়ে যায় তির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০১৭, ০৯:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০১৭, ০৯:১৭

options
link
অনুশীলনে লক্ষ্যভ্রষ্ট তির বিঁধল প্রতিযোগীর গলায়, সংকটে খুদে তিরন্দাজ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে দেশে অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ, কমনওয়েলথ গেমস থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্ট। অপরদিকে, সামনে আসছে ক্রীড়াক্ষেত্রে একেবারে তৃণমূল স্তরের অব্যবস্থা এবং অপেশাদারিত্বের নানান ছবি। সোমবার এরকমই এক দৃশ্যের সাক্ষী থাকল বোলপুরের সাই। যেখানে অনুশীলনের সময় জুয়েল শেখ নামে একজনের ছোড়া তির বিঁধে গুরুতর আহত হল ফজিলা খাতুন নামে এক কিশোরী তিরন্দাজ। গলার ডান পাশ থেকে এফোঁড়-ওফোঁড় হয়ে যায় তির। ঘটনায় ইতিমধ্যে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। শুধু তাই নয়, বোলপুর সাইয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠছে অব্যবস্থার অভিযোগও।

[রাজ্য কেন আদালতে, মমতার আধার মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের]

ঠিক কী হয়েছিল? মনিপুরে তিরন্দাজি প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এদিন সকালে তিনজন অনুশীলন করছিল। সেই সময় ফজিলা স্কোর দেখার জন্য এগিয়ে যায়। তখনই জুয়েল শেখ নামে অপর এক প্রতিযোগীর ছোড়া একটি তির লক্ষ্যভ্রষ্ট হয়ে এসে বিঁধে যায় ফজিলার গলার ডানদিকে। তির লাগার পরই যন্ত্রণায় ছটফট করতে থাকে আহত ওই ছাত্রী। এরপরই তড়িঘড়ি পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই বেশ কিছুক্ষণের চেষ্টার পর তার গলা থেকে তিরটি বের করেন চিকিৎসকরা। তাঁরা জানান, একটু এদিক-ওদিক হলেই ওই তির বিঁধে ফজিলার মৃত্যুও ঘটতে পারত। কিংবা শ্বাসনালীতে লাগলেও জীবনহানির আশংকা থাকত। সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছে সে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আপাতত সুস্থই রয়েছে ফজিলা। তবে এখনও তাকে হাসপাতালে ভরতি রাখা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[কলকাতাকে টেক্কা জেলার, বিশ্বের দীর্ঘতম আলপনায় সেজে উঠল ফুলিয়া]

কিন্তু এই ঘটনায় ইতিমধ্যে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। কীভাবে তির লক্ষ্যভ্রষ্ট হয়ে ফজিলার গলায় লাগল সেটা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পিছনে অন্য কারোর গাফিলতি রয়েছে কিনা সেটাও তদন্ত করে জানার চেষ্টা চলছে। নিয়মানুযায়ী, তিরন্দাজি অনুশীলনের সময় প্রত্যেককে একসঙ্গে তির ছুঁড়তে হয়। কারণ লক্ষ্যভ্রষ্ট হলে কিংবা টার্গেটে লেগে তির ফিরে এলে তাতে আহত হওয়ার সম্ভাবনা থাকে। এরপর সবাই মিলেই একসঙ্গে তির সংগ্রহ করতে এবং স্কোর জানতে যেতে হয়। কিন্তু সোমবার এই ঘটনার ক্ষেত্রে সেই নিয়মের তোয়াক্কা কেন করা হয়নি, তাও জানার চেষ্টা চলছে। এছাড়া আগামিদিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেদিকেও খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন সাইয়ের পূর্বাঞ্চলীয় ডিরেক্টর।

দেখুন ভিডিও:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.