স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: নেপাল হয়ে চিনে পাচারের চেষ্টা৷ বন্যপ্রাণীর দেহাংশ পাচারের রুট ধরেই এবার সোনা পাচার৷ শিলিগুড়িতে সুইজারল্যান্ডের ছাপ মারা কোটি টাকার সোনা উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে৷ গ্রেফতার হয়েছে দু’জন৷ কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকরা অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে ওই সোনা আটক করেন৷ ধৃতরা আলিপুরদুয়ারের বাসিন্দা৷
(আজব কাণ্ড! বন্ধ রেলগেট ভেঙে লাইনে দাঁড়িয়ে তাণ্ডব দাঁতালের)
এর আগেও তারা সোনা পাচার করেছে বলে জানা যাচ্ছে৷ গাড়ির সিটের নিচে লুকিয়ে রাখা ছিল ওই সোনা৷ আগাম খবরের ভিত্তিতে সেবক বাজারের কাছে ওত্ পেতে বসেছিলেন রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকরা৷ গাড়িটি আসতেই আটক করেন তাঁরা৷ শুরু হয় তল্লাশি৷ এর পরই গাড়ির সিটের নিচ থেকে মেলে তিন কেজি সোনার বাট৷ এর আগেও শিলিগুড়ি থেকে পাচারের পথে প্রচুর সোনা উদ্ধার হয়েছে৷ শিলিগুড়িকে করিডর করে আন্তর্জাতিক সোনা পাচার সক্রিয় বলে জানতে পেরেছে পুলিশ ও গোয়েন্দারা৷ ধৃতদের রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়৷
(পুলিশ-মাওবাদীদের গুলির লড়াই, জখম জওয়ান)
সর্বশেষ খবর
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?
-
জমি-বাড়ি দখল করেছেন রেখা পাত্র! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের
-
কোটি কোটি টাকা উদ্ধার হতেই দেশছাড়া টুলু! অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর বিরুদ্ধে জারি হুলিয়া
-
গর্ভাবস্থার ৮ মাসেও দিনরাত শুটিং, অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে উদ্বিগ্ন ভক্তরা