Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২২ জুন ২০২৬
Kalchini

জাতীয় সড়কের রেলিং ভেঙে নদীতে পণ্যবাহী ট্রাক! কালচিনিতে মৃত ২

মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তা জানার চেষ্টা চলছে।

Advertisement
রাজ কুমার
রাজ কুমার

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৪:৫৮

link
রাজ কুমার
রাজ কুমার

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৪:৫৮

options
link
জাতীয় সড়কের রেলিং ভেঙে নদীতে পণ্যবাহী ট্রাক! কালচিনিতে মৃত ২ zoom
নদীতে পণ্যবাহী ট্রাক। নিজস্ব চিত্র।

কালচিনিতে ভাঙল জাতীয় সড়কের রেলিং। তার জেরে নদীতে পড়ল পণ্যবাহী ট্রাক। মৃত্যু চালক ও খালাসির। রবিবার সকালে তাঁদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১২টা নাগাদ উত্তরপ্রদেশ থেকে হাসিমারা হয়ে অসমের দিকে যাচ্ছিল কনটেনার বোঝাই একটি পণ্যবাহী ট্রাক। ভারী বৃষ্টিতে দৃশ্যমান্যতা কম থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে পড়ে যায়। কালচিনি ব্লকের মেন্দাবাড়ি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ভান্ডানি নদীর ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়গাড়িটি। ডুবে যায় ট্রাকটি। মৃত্যু হয়েছে খালাসি ও চালকের। মৃতদের নাম চালক আসিফুল হোসেন ও  অখিলেশ যাদব। তাঁরা দু’জনেই উত্তরপ্রদেশের বাসিন্দা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর যায় পুলিশে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও এনডিআরএফের দল। নদীতে প্রবল স্রোতের কারণে রাতভর চেষ্টা করলেও চালক ও খালাসিকে উদ্ধার করা যায়নি। অবশেষে রবিবার সকালে তাঁদের দেহ করা হয়েছে। পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

উল্লেখ্য, উত্তরবঙ্গ দুর্যোগ মুখে পড়েছে। লাগাতার বৃষ্টি চলছে। একাধিক জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। এ ছাড়া, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া একের পর এক দুর্ঘটনা ঘটছে। ময়নাগুড়িতে দুর্ঘটনা ঘটেছে। তাতেও ২ জনের প্রাণ গিয়েছে বলে জানা যাচ্ছে। এরই মধ্যে সামনে এল কালচিনির দুর্ঘটনার খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.