Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

ছাগল নিয়ে গন্ডগোলে গুরুতর জখম চার, পলাতক অভিযুক্ত

বাড়িতে ঢুকে মারধর, টাকাপয়সা লুটের অভিযোগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০১৮, ১৯:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০১৮, ১৯:০৯

options
link
ছাগল নিয়ে গন্ডগোলে গুরুতর জখম চার, পলাতক অভিযুক্ত zoom
ছবি: প্রতীকী

বাবুল হক, মালদহ: ছাগল নিয়ে বচসার জেরে বাড়িতে ঢুকে ব্যাপক মারধরের অভিযোগ। পবিত্রা মণ্ডল, তাঁর শাশুড়ি ও দুই সন্তানকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের বৈষ্ণবনগর থানার বেদরাবাদ এলাকার রায়পুর গ্রামে। গুরুতর আহত অবস্থায় পবিত্রা মণ্ডল-সহ চারজন মালদহ মেডিক্যালে চিকিৎসাধীন।

[রেললাইনে মহিলার দ্বিখণ্ডিত দেহ, খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী]

স্থানীয় সূত্রে খবর, পবিত্রার স্বামী বাড়িতে না থাকালালীন তাঁর বাড়িতে চড়াও হয় কয়েকজন প্রতিবেশী। পবিত্রাদেবীর স্বামী তপন মণ্ডলের অভিযোগ, তাদের বাড়ির একটি ছাগল রাস্তায় চড়ছিল। সে সময় প্রতিবেশীরা ওই ছাগলটি ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তপনবাবুর মেয়ে ঝুমা এই ঘটনার প্রতিবাদ জানালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এখানেই না থেমে খানিকক্ষণ পরে লাঠি, অস্ত্র নিয়ে পবিত্রাদেবীর বাড়িতে চড়াও হয় প্রতিবেশী পদু, রাজুরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাড়ির লোকজনকে মারধর করে লক্ষাধিক টাকা লুট করা হয় বলে অভিযোগ। হামলায় তপনের মায়ের হাতে গুরুতর আঘাত লাগে। আঘাত পান পবিত্রাদেবীও। তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। বেসামাল বুঝে চম্পট দেয় হামলাকারীরা। গুরুতর জখম অবস্থায় আহতদের হাসপাতালে ভরতি করা হয়। অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। কেন এখনও অভিযুক্তদের ধরা গেল না, এই অভিযোগে পুলিশের সামনে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।

[নববর্ষের সকালে খাঁচায় বন্দি পূর্ণবয়স্ক চিতা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.