Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় কৃষকের খড়ের গাদা জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা

আরও এক ঘটনায় মদ্যপানের প্রতিবাদ করে মাথা ফাটল ঠিকাকর্মীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২০, ২০১৮, ১৮:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২০, ২০১৮, ১৮:১৯

options
link
প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় কৃষকের খড়ের গাদা জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা zoom

দিব্যেন্দু মজুমদার, হুগলি: প্রকাশ্যে মদ্যপান করে অশালিন আচরণের প্রতিবাদ করায় গৃহস্থের খড়ের গাদা জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বর থানার রামনগর শাসমল পাড়ায়। আক্রান্ত গৃহস্থের নাম মদনমোহন মালিক। অভিযোগ, মদ্যপ যুবকের দলটি রাতে মদনমোহনবাবুর বাড়িতে হামলা চালায়। তাঁর বাড়ির গ্রিলও ভেঙে দেয় বলে অভিযোগ।চাষবাসের জন্য বাড়িতেই জৈবসার তৈরির ব্যবস্থা রয়েছে। সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয়। গৃহপালিত পশুদের আস্তানাতেও লাগে আগুন। এদিকে রাতে আগুনের আঁচ পেয়ে পাড়া প্রতিবেশীরা ছুটে আসে। খবর দেওয়া হয় দমকলে। তারকেশ্বর থেকে দমকলের একটি ইঞ্জিন এসে সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রতিবেশীরা বালতি বালতি জল ঢেলে সহযোগিতা করে। এই ঘটনায় দোষীদের এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে তদন্ত শুরু হয়েছে।

[দেওয়াল দখল করেও কাস্তে হাতুড়ির ছাপ পড়ল না বড়জোড়ার অধিকাংশ গ্রামে]

জানা গিয়েছে, গত রবিবার রাত মদনমোহন মালিকের বাড়ি লাগোয়া ফাঁকা জায়গায় বসে মদ্যপান করছিল পাড়ার বেশ কয়েকজন যুবক। তাদের মধ্যে একজনের নাম শুভঙ্কর মালিক। অভিযোগ, অশালীন আচরণও করছিল মদ্যপ যুবকরা। মদনমোহনবাবু প্রতিবাদ করতেই তারা তেড়ে আসে। বলে বোমা মেরে বাড়ি উড়িয়ে দেবে। এরপরই সোমবার গভীর রাতে তাঁর খড়ের গাদা-সহ বেশ কয়েকটি জায়গায় আগুন ধরিয়ে দেয় মদ্যপ যুবকের দল। একই সঙ্গে বাড়ির গ্রিলও ভাঙচুর করে বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন মদনমোহন মালিক। এদিকে গতবছরই কৃষিকাজে সাফল্যের জন্য কৃষিরত্ন পেয়েছেন মদনমোহন মালিক। মুখ্যমন্ত্রীর হাত থেকেই সম্মাননা গ্রহণও করেন তিনি। এলাকায় ভাল মানুষ হিসেবে পরিচিত এমন এক ব্যক্তির বাড়িতে আক্রমণের ঘটনায় এলাকায় লোকজন ক্ষুব্ধ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

WhatsApp Image 2018-04-17 at 10.32.54 (1)

অন্যদিকে মদ্যপানের বিরোধিতা করে রবিবারই আক্রমণের মুখে পড়েন আরামবাগের এক ঠিকাকর্মী। লোহার রেঞ্জ দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। আক্রান্তের নাম অরুণ মালিক। তিনি আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাথায় আটটা সেলাই পড়েছে। জানা গিয়েছে, আরামবাগের বাকানল গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামেই ঘটেছে ঘটনা। বেশ কিছুদিন ধরে নারায়ণপুর মুণ্ডেশ্বরী খালের উপরে একটি সেতু তৈরি হচ্ছে। সেই নির্মীয়মান সেতুর মালপত্র পাহারার দায়িত্বে ছিলেন অরুণবাবু। তাঁর সঙ্গে আরও জনা পাঁচ ছয় কর্মী ছিলেন। রাত দেড়টা নাগাদ দেখেন সেতুর একপাশে বসে তিন যুবক মদ্যপান করছে। তিনি তাদের সেখান থেক চলে যেতে বলেন। অভিযোগ, তিন মদ্যপ তখনই অরুণবাবুর উপরে ঝাঁপিয়ে পড়ে। বেধড়ক মারধরের পাশাপাশি ঘটনাস্থলে পড়ে থাকা লোহার রেঞ্জ দিয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করা হয়। আঘাত পেয়ে সঙ্গে সঙ্গেই চিৎকার করে ওঠেন অরুণবাবু। সহকর্মী ছুটে আসতেই চম্পট দেয় তিন অভিযুক্ত।

[দিনেদুপুরে আদালত চত্বর থেকে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, আটক ২]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.