তৃণমূল নেতাদের বাড়ি, গুদাম থেকে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ ত্রিপল, ত্রাণ। এই অবস্থায় রাতের অন্ধকারে এলাকায় শয়ে শয়ে বালতি পড়ে থাকতে দেখা গেল! পঞ্চায়েত থেকে ওইসব বালতি সাধারণ বাসিন্দাদের পরিবারকে দেওয়ার কথা ছিল। এমনই প্রাথমিকভাবে জানা গিয়েছে। ওই বালতির সূত্র ধরেই গ্রেপ্তার করা হল দুই তৃণমূল নেতাকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুর রাজ্যধরপুর পঞ্চায়েত এলাকায়। প্রাক্তন তৃণমূল প্রধান মোহন মণ্ডল ও তৃণমূল নেতা বিষ্ণু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।
এই বিষয়ে আরও খবর
শুক্রবার রাতে এলাকায় শয়ে শয়ে বালতি পড়ে থাকতে দেখে চমকে ওঠেন বাসিন্দারা। বালতিগুলির গায়ে ‘আমার পাড়া আমার সমাধান’ প্রকল্পের নাম লেখা। অভিযোগ, পঞ্চায়েত সদস্যদের কাছে এই বালতিগুলি দেওয়া হয়েছিল। বর্জ্য ফেলার জন্য এগুলি এলাকার সাধারণ মানুষের বাড়িতে বিতরণ করার কথা ছিল। কিন্তু তা করা হয়নি বলে অভিযোগ। খবর দেওয়া হয় শ্রীরামপুর থানায়। অভিযোগ শুনে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রাতেই ওইসব বালতি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। শ্রীরামপুরের রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পার্টি অফিসে বালতি, সাদা থান, মশারি মজুত রয়েছে বলে অভিযোগ ওঠে।
এই নিয়ে বিজেপির কর্মী-সমর্থকরা বিক্ষোভও দেখান। সরকারি বালতি চুরির অভিযোগে ওই দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। এদিনই তাঁদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। অভিযুক্তরা জানিয়েছেন, এসআইআর-এর কাজের জন্য এইসব জিনিসপত্র সেখানে রাখা হয়েছিল। তারপরেই ভোটের কাজ শুরু হয়। তাই সেগুলি দেওয়া যায়নি। ভোট মিটলেই সেগুলি দেওয়ার কথা থাকলেও তার মধ্যেই এই ঘটনা। রাজনৈতিক শিকার হয়েছেন বলে তাঁরা দাবি করেছেন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?



