সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকারি কর্মীদের ফের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছট পুজো উপলক্ষ্যে আগামী ৭ নভেম্বর অর্থাৎ সোমবার রাজ্য সরকারি কর্মীদের ছুটি ঘোষণা করা হল৷ বুধবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, ৫ তারিখ অর্থাৎ শনিবার ছট পুজো হলেও কর্মীরা যাতে একদিনের ছুটি পান, তার জন্যই সোমবার ছুটির দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে৷ ফলে শনি, রবি ও সোমবার মিলে টানা তিনদিনের ছুটি পেয়ে গেলেন কর্মীরা৷ যাঁরা ছট পুজো পালন করেন, শুধুই তাঁরাই নন, সব ধর্মের সরকারি কর্মীদেরই ছুটি থাকবে সোমবার৷ রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তার দিতেই এমন পদক্ষেপ নিয়েছে মুখ্যমন্ত্রী৷
বুধবার ঝাড়গ্রামের মঞ্চ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনের সভায় ঘোড়াধরা স্টেডিয়ামে পুলিশের পক্ষ থেকে ঝাড়গ্রাম পুলিশ জেলার ২০০টি দুর্গাপুজো কমিটি, ১৩৪টি কালীপুজো কমিটি, ৭৫০টি ক্লাব, ৭০টি মুসলিম কমিটি, ৩৪টি চার্চের প্রতিনিধি, জৈন, বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের ডাকা হয়েছিল৷ আমন্ত্রণ জানানো হয়েছিল রামকৃষ্ণ মঠ ও মিশনের আইন ও গণমাধ্যমের ভারপ্রাপ্ত স্বামী শুভকরানন্দকে৷
গত জুন মাসে একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে এলেও তাঁর দ্বিতীয় সরকারের আমলে ঝাড়গ্রামের উৎসবে যোগ দেওয়া এই প্রথম৷ যাকে সর্বধর্ম মিলনোৎসব বলেই উল্লেখ দেওয়া হয়েছে৷ তারপরই ছট পুজোর ছুটি ঘোষিত হওয়ায় রাজ্য সরকারি কর্মীদের পোয়াবারো৷
সর্বশেষ খবর
-
জ্বালানি সংকটের মাঝেই আন্দামানে ‘প্রাকৃতিক গ্যাস’ ভাণ্ডার! ‘সমুদ্র মন্থনে’ বিরাট সাফল্য
-
আর্জেন্টিনা সমর্থকদের স্বস্তি দিয়ে অনুশীলনে মেসি, নেইমার নিয়ে কী ভাবছে ব্রাজিল?
-
সবুজই আসল সোনা, পরিবেশ সচেতনতায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর বিশেষ উদ্যোগ
-
৫ মাস পর মুক্তি! ৪টি ট্রলার-সহ ৯১ বাংলাদেশি মৎস্যজীবীকে ফেরাল ভারত
-
এবার ‘কেরালায় কুরুক্ষেত্র’ বাঁধাবেন একেনবাবু, সম্মুখ সমরে ঋত্বিক! আর কোন চমক?