Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

অমিতাভ মালিকের মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ রাজ্যের

বিমল গুরুংকে ধরতে গিয়ে মোর্চার সমর্থকদের গুলিতে মারা যান রাজ্য পুলিশের এই এসআই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৩, ২০১৭, ১৫:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৩, ২০১৭, ১৫:১২

options
link
অমিতাভ মালিকের মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ রাজ্যের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দার্জিলিংয়ে এসআই অমিতাভ মালিকের মৃত্যুর ঘটনার তদন্তভার সিআইডিকে দিল রাজ্য সরকার। সোমবার সিআইডির এডিজিপি রাজেশ কুমার জানিয়েছেন, ‘আমরা তদন্তভার নিয়েছি। খুব তাড়াতাড়ি এসআই অমিতাভ মালিকের মৃত্যুর তদন্ত শুরু হবে।’

[অমিতাভ মালিকের মৃত্যুতে UAPA ধারায় মামলা দায়ের পুলিশের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জুনে মাসে রাজ্যে মন্ত্রিসভার বৈঠকের দিন পাহাড়ে তুমুল অশান্তি হয়। সেই ঘটনায় মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের বিরুদ্ধে UAPA ধারায় মামলা রুজু করেছে রাজ্য সরকার। গ্রেপ্তারি এড়াতে এখন পাহাড়ে, জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছেন মোর্চা সভাপতি। পলাতক গুরুংকে ধরতে উঠেপড়ে লেগেছে পুলিশ। গত ১৩ অক্টোবর দার্জিলিংয়ের শিরুবাড়ির জঙ্গলে গুরুংয়ের সন্ধানে অভিযান চালায় পুলিশ। মোর্চা সমর্থকদের গুলিতে প্রাণ হারান দার্জিলিং সদর থানায় এসআই অমিতাভ মালিক। তাঁর মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। ঠিক কীভাবে মৃত্যু হল এই তরুণ পুলিশ অফিসারের, তা জানার জন্য ফরেন্সিক পরীক্ষা হওয়া দরকার। কিন্তু, প্রশ্ন উঠেছে, অমিতাভ মালিকের মৃত্যুর পর ফরেন্সিক পরীক্ষা হয়েছিল কি?  যদি হয়ে থাকে, তাহলে রিপোর্ট কোথায়?  ফরেন্সিক বিশেষজ্ঞদের মতে, গুলির আঘাতে পুড়ে যাওয়া চামড়া এবং চুল ও রোম পরীক্ষা করে আন্দাজ করা সম্ভব, যে ঠিক কতদূর থেকে গুলি করা হয়েছিল। কিন্তু, অমিতাভ মালিকের ক্ষেত্রে ফরেন্সিক নমুনা পরীক্ষা জন্য পাঠানো হয়েছিল কিনা কিংবা আদৌও নমুনা সংগ্রহ করা হয়েছিল কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। পাশাপাশি, মৃত্যুর আগে এসআই অমিতাভ মালিক নিজেও গুলি চালিয়েছিলেন কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

[অমিতাভর মৃত্যুর বদলা চাই, গুরুংয়ের বিরুদ্ধে ফুঁসছে পুলিশ]

তবে এসব কিছুকেই ছাপিয়ে গিয়েছে পুলিশের আহত গাড়ি চালক কুমার তামাংয়ের বয়ানে অসঙ্গতি। প্রথমে জানা গিয়েছিল, অমিতাভ মালিককে গুলি করার পর, তাঁর গাড়িটি পুড়িয়ে দেয় মোর্চা সমর্থকরা। গুরুতর আহত হন নিহত এসআইয়ের গাড়ির চালক কুমার তামাং। যদিও পরে কুমার তামাং দাবি করেন, ঘটনার দিন অমিতাভ মালিকের গাড়ি চালাননি তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কার গাড়িতে চেপে শিরুবাড়ির জঙ্গলে গিয়েছিলেন অমিতাভ?  ওয়াকিবহাল মহলের মতে, এইসব প্রশ্নের উত্তর পেতেই এসআই অমিতাভ মালিকের মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার।

[বিজেপির স্বাস্থ্য অভিযানকে ঘিরে ধুন্ধুমার, পুলিশের লাঠিচার্জ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.