Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

হুমকি দিয়ে দার্জিলিংয়ে বোর্ডিং স্কুলও বন্ধ করল গুরুংবাহিনী

পাহাড়ে মোর্চার ডাকা শিক্ষা ধর্মঘটের বিরোধিতা করে এদিন কার্শিয়াংয়ে মিছিল করে তৃণমূল৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০১৭, ১১:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০১৭, ১১:৩১

options
link
হুমকি দিয়ে দার্জিলিংয়ে বোর্ডিং স্কুলও বন্ধ করল গুরুংবাহিনী zoom

স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: ফের পাহাড়ে অশান্তির মেঘ! শুরু হল শিক্ষাঙ্গনকে হুমকি-ধমক দিয়ে৷

রাজ্য সরকারের ত্রিভাষা সূত্র মেনে একটি বিষয়ে বাংলা পাঠ্যর প্রস্তাবের বিরু‌দ্ধে এবার হুমকি দিয়ে পাহাড়ে আবাসিক স্কুলও বন্ধ করে দিল গুরুংবাহিনী৷ মোর্চার হুমকির জেরে দার্জিলিং সেণ্ট পলস, নর্থ পয়েণ্ট, লরেটো, গোথেলস, ডাউহিল-সহ পাহাড়ের নামী বোর্ডিং স্কুলগুলিতেও বৃহস্পতিবার ক্লাস করতে দেওয়া হল না৷ বোর্ডিংয়ে থাকা ছাত্র-ছাত্রীরাও নিজেদের ঘরে বন্ধ রইল৷ শিক্ষক-শিক্ষিকারা স্কুলে এসেও ফিরে গেলেন৷ যদিও গুরুংবাহিনীর হুমকি ও ক্লাস না হওয়া নিয়ে প্রাণের ভয়ে সমস্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা মুখে কুলুপ এঁটেছেন৷ অধিকাংশ স্কুলের অধ্যক্ষ, প্রধান শিক্ষক মোবাইল ফোন বন্ধ করে দিয়েছেন৷ হুমকি দিয়ে স্কুলগুলি বন্ধ করে দেওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন বোর্ডিং স্কুলের পড়তে যাওয়া ছাত্রদের অভিভাবকরা৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[কেন্দ্রের গবাদি পশু নির্দেশিকা নিয়ে আইনি লড়াইয়ের প্রস্তুতি রাজ্যের]

তবে, পাহাড়ে মোর্চার ডাকা শিক্ষা ধর্মঘটে দার্জিলিংয়ে স্কুল-কলেজ বন্ধ থাকলেও অন্য ছবি মিরিকে৷ পাহাড়ের স্কুলে বাংলা পড়ানো চলবে না, এই দাবি তুলে জিটিএ এলাকায় দু’দিনের শিক্ষা ধর্মঘটের ডাক দিয়েছে মোর্চা৷ বৃহস্পতিবার মোর্চার ডাকা শিক্ষা ধর্মঘটকে উপেক্ষা করে মিরিকে সৌরিনি স্কুল-সহ একাধিক নামী শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল বলে দাবি প্রশাসনের৷ মিরিকের মহকুমা শাসক অশ্বিনী রাই বলেছেন, “থানা থেকে খোঁজ নিয়েছি৷ সবই স্বাভাবিক আছে৷” উল্লেখ্য, পুরভোটে মিরিক তৃণমূল কংগ্রেসের দখলে এসেছে৷

এদিকে, পাহাড়ে মোর্চার ডাকা শিক্ষা ধর্মঘটের বিরোধিতা করে এদিন কার্শিয়াংয়ে মিছিল করে তৃণমূল৷ পাহাড়ে মোর্চা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ তাদের৷ বাংলা পড়ানো নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের জেলাশাসক জয়সী দাশগুপ্ত৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.